রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

কখনো বলিনি ৫ ম্যাচ খেলবো, জানালেন তামিম ইকবাল

খেলাধুলা ডেস্ক:
বিশ্বকাপে প্রতিটি ম্যাচ খেলার জন্যই প্রস্তুত ছিলেন দাবি করে নিজেকে দল থেকে সরিয়ে নেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তিনি জানান, ৫টির বেশি ম্যাচ খেলতে না চাওয়ার যে তথ্য গণমাধ্যমে এসেছে তা সম্পূর্ণ ভুল। এছাড়া তার পিঠে ব্যথা থাকলেও এ মুহূর্তে তিনি ইঞ্জুরিতে নেই বলেও দাবি করেছেন তামিম।

সামজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় তামিম এই দাবি করেছেন। আজ বিকেল ৫টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে তিনি এই ভিডিও প্রকাশ করেছেন।

৫ ম্যাচ খেলার শর্ত দেননি দাবি করে তামিম বলেছেন, ‘আমি কখনো, কোনো মুহূর্তে, কাউকে বলিনি ৫টি ম্যাচের বেশি খেলতে পারব না। এটা কখনোই হয়নি। কাল নান্নু ভাইও এই কথা ক্লিয়ার করেছে। এই মিথ্যা, ভুল কথা কীভাবে মিডিয়ায় এসেছে বা কারা এনেছে আমি জানি না। এটা পুরোপুরি মিথ্যা। আমি নির্বাচকদের বলেছিলাম, আমার শরীর এভাবেই থাকবে। দল বেছে নেওয়ার সময় এটা মাথায় রেখেই বেছে নেবেন। আমি আরেকটা কন্ট্রোভার্সি চাইনি। তাই ফুল অনেস্টি নিয়ে নির্বাচকদের বলেছি। আমি বিশ্বকাপে যাওয়ার পেছনে ইঞ্জুরির বড় অবদান ছিল না। ব্যথা থাকতে পারে, আমি এখনও ইঞ্জুরড হইনি।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION