রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

ইনজুরির ফলে বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন সাকিব

খেলাধুলা ডেস্ক:

আঙুলের ইনজুরিতে চলমান বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বকাপে বাংলাদেশের সবশেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারবেন না বাঁহাতি এই তারকা অলরাউন্ডার।

তবে মঙ্গলবার বিসিবি থেকে জানানো হয়, আঙ্গুলের ইনজুরির কারণে বিশ্বকাপে আর খেলা হচ্ছে না টাইগার অধিনায়কের। এদিকে বিসিবি থেকে জানানো হয়েছে, দল পরের ম্যাচের জন্য পুনেতে গেলেও সাকিব আজই ঢাকায় ফিরছেন।

বিশ্বকাপের মাঝেও ইনজুরিতে পড়েছিলেন সাকিব। যার কারণে ভারতের বিপক্ষে ম্যাচে বেঞ্চে বসে ছিলেন টাইগার অধিনায়ক। এবারের ইনজুরির ফলে বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন তিনি। বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে আগেই বিদায় নিয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে তাদের আর একটি ম্যাচ রয়েছে। আগামী শনিবার (১১ নভেম্বর) অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

এদিকে টাইমড আউট কাণ্ডের পর শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। ওয়ানডে বিশ্বকাপে যা লঙ্কানদের বিপক্ষে প্রথম জয় ছিল। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ সেরা হয়েছিলেন সাকিব।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION