রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

যে পাঁচ খাবার ফ্রিজে রাখা উচিত নয়

লাইফস্টাইল ডেস্ক:
কর্মব্যস্ততার কারণে অনেকেই নিয়ম করে বাজার যাওয়ার সময় পান না। সপ্তাহে একবার বাজার গিয়ে সব জিনিস একেবারে কিনে নেন। তারপর সেগুলি ফ্রিজে সাজিয়ে রাখতে পারলেই নিশ্চিন্ত। প্রথম এক-দুদিন ফ্রিজে রাখা খাবার স্বাভাবিক মনে হলেও পরিবর্তন ঘটতে থাকে কিছু দিন পর থেকে। খাবারের স্বাদ বলাতে থাকে। সেই সঙ্গে গুণমানও। এমন কয়েকটি খাবার আছে যেগুলি ফ্রিজে রাখলে লাভের চেয়ে ক্ষতির আশঙ্কা বেশি থাকে।

কলা

কলা সব সময়ে ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রাখতে হবে। ঘরের তাপমাত্রায় কলা কাঁচা থাকলেও তা পেকে যাবে। কোনও ক্ষয় হবে না।

পাউরুটি

বেশি দিন পাউরুটি ভাল রাখতে অনেকেই ফ্রিজে রেখে দেন। এতে পাউরুটি আরও বেশি করে শুকিয়ে যায়। এর গুণমানও চলে যায়। তাই পাউরুটি ফ্রিজে না রাখাই ভাল।

মধু

দীর্ঘদিন মধু সংরক্ষণ করতে অনেকেই তা ফ্রিজে রেখে দেন। মধুর স্বাদ ও গুণাগুণ এর ফলে নষ্ট হতে থাকে। তাই ফ্রিজে না রেখে বরং একটি অন্ধকার কোনও জায়গায় রাখতে পারেন। মধু অনেক দিন পর্যন্ত ভাল থাকবে।

তরমুজ

বাইরের গরম থেকে ফিরে ফ্রিজে রাখা ঠান্ডা তরমুজ খেলে যেন প্রাণটা জুড়িয়ে যায়। তবে তরমুজ কেটে ফ্রিজে রাখা একেবারেই উচিত নয়। তরমুজের উপকারী গুণ এতে নষ্ট হয়ে যায়। ফল সব সময় টাটকা খাওয়া ভাল।

আলু

ফ্রিজে না রেখে আলু সব সময়ে ঝুড়িতে করে খোলা জায়গায় রাখলেই ভাল। ফ্রিজের তাপমাত্রা আলুতে থাকা কার্বোহাইড্রেটকে নষ্ট করে দেয়। রান্না করার পর আলুর স্বাদ বদলে যেতে থাকে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION