রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

ভারতকে ৬ ইউকেটে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

খেলাধুলা ডেস্ক:

লাল-নীল, বাহারি রঙয়ের আতশবাজি উড়ছে। আহমেদাবাদের আকাশ রঙিন, কিন্তু আনন্দ নেই। দীপাবলিসহ নানা ধর্মীয় উৎসব শেষে ভারতীয়রা ট্রফি জয়ের উপলক্ষকে অন্য পর্যায়ে নেওয়ার পরিকল্পনা করেছিল, কিন্তু তাতে জল ঢেলেছে অস্ট্রেলিয়া। বিষাদের ছায়া সবখানে। মাঠের মাঝে হলুদ উৎসব, আর স্টেডিয়মের এক কোণায় অস্ট্রেলিয়ান সমর্থকদের উচ্ছ্বাস যেন কোটি ভক্তদের হৃদয়ে ফলা হয়ে বিঁধছিল।

অস্ট্রেলিয়া প্রতিপক্ষ শুধু ভারতের ১১ ক্রিকেটারই নয়, ছিল স্টেডিয়ামে আগত ১ লাখ দর্শক। ম্যাচের আগের সংবাদ সম্মেলনে তাদের চুপ করিয়ে দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স, ‘এখানে যে একপেশে দর্শক উপস্থিত থাকবে তাতে সন্দেহ নেই। তবে বিশাল সংখ্যক এই দর্শকদের চুপ করে দিতে পারার চেয়ে তৃপ্তিময় আর কিছু নেই। কালকে আমাদের সেই লক্ষ্যই থাকবে।’ তিনি পেরেছেন। এবারের বিশ্বকাপে অপ্রতিরোধ্য ভারতকে হারিয়ে ষষ্ঠবার বিশ্ব চ্যাম্পিয়ন অজিরা। তাতে টানা ১০ ম্যাচ জেতার পর স্বপ্নভঙ্গের বেদনায় ভাসলো রোহিত শর্মারা।

সংক্ষিপ্ত স্কোর: অস্ট্রেলিয়া ৪৩ ওভারে ২৪১/৪ (লাবুশেন ৫৮*, ম্যাক্সওয়েল ২*, হেড ১৩৭, স্মিথ ৪, মার্শ ১৫, ওয়ার্নার ৭)

ভারত ৫০ ওভারে ২৪০/১০ (সিরাজ ৯*, কুলদীপ ১০, বুমরা ১, সূর্যকুমার ১৮, শামি ৬, রাহুল ৬৬, জাদেজা ৯, গিল ৪; রোহিত ৪৭, আইয়ার ৪, কোহলি ৫৪)

ফল: অস্ট্রেলিয়া ৬ উইকেটে জয়ী।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION