রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

তিন ফরম্যাটে সাকিবই থাকছে অধিনায়ক, জানাল বিসিবি

খেলাধুলা ডেস্ক:

ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের আগে সাকিব আল হাসান জানিয়েছিলেন, বিশ্বকাপের পরে একদিনও ওয়ানডের নেতৃত্বে থাকবেন না। বিশ্বকাপের পরে ছুটিতে থাকায় তার জায়গায় নাজমুল শান্ত নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে দলকে নেতৃত্ব দিয়েছেন। নিউজিল্যান্ডের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও নেতৃত্ব দেবেন তিনি।

সাকিবের জায়গায় শান্ত ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক হবেন কিনা এমন প্রশ্নে বিসিবির পরিচালক ও বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, সাকিবকে লম্বা সময়ের কথা চিন্তা করে নেতৃত্বভার দেওয়া হয়েছিল। তিন ফরম্যাটে এখনও সাকিবই দলের অধিনায়ক।

মঙ্গলবার সংবাদ মাধ্যমকে জালাল ইউনুস বলেন, ‘সাকিবকে (ওয়ানডে নেতৃত্বে) পুনর্বিবেচনার বিষয় নেই। সে এখনও আমাদের অধিনায়ক। শান্তকে শুধু দুই সিরিজের জন্য অধিনায়কত্ব দেওয়া হয়েছে। সাকিবকে দেওয়া হয়েছে লম্বা সময়ের জন্য। তিন ফরম্যাটে এখনও সে আমাদের অধিনায়ক। সামনে সে অধিনায়ক না থাকার প্রশ্ন ওঠে না।’

ভবিষ্যতে নাজমুল শান্ত জাতীয় দলের নেতৃত্বভার পাওয়ার দৌড়ে আছেন বলেও উল্লেখ করেছেন জালাল ইউনুস। সঙ্গে মিরাজের সম্ভাবনাও দেখেন বিসিবির এই কর্মকর্তা, ‘একটা সময় সাকিব অবশ্যই আর খেলবে না। কোন ফরম্যাট কমিয়েও দিতে পারে। আমাদের হাতে শান্ত-মিরাজ আছে; তারা সম্ভাবনাময়। বোর্ড মনে করে, দেশকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার সামর্থ্য আছে তাদের।’

যুক্তরাষ্ট্র থেকে সংবাদ মাধ্যমকে সাকিব জানিয়েছেন, এখন ফ্র্যাঞ্চাইজি লিগের চেয়ে জাতীয় দলের খেলাকে বেশি গুরুত্ব দেবেন তিনি। তার এই মন্তব্য বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই ইতিবাচক বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান। তিনি বলেন, ‘এটা আনন্দের ব্যাপার। আমরা চাই, সব ফরম্যাটে সাকিব দেশের জন্য খেলা চালিয়ে যাক।’

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION