শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত

ভারতের ট্রানজিট কন্টেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে এমভি সেঁজুতি

বশির আল মামুন, চট্টগ্রাম ব্যুরো:
ভারতের ট্রানজিটে কন্টেইনার নিয়ে কলকাতা শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দর সমুদ্র বন্দর থেকে এমভি সেঁজুতি নামের বাংলাদেশের পতাকাবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

মঙ্গলবার (২১ জুলাই) ভোরে সর্বমোট ১১১টি কন্টেইনার নিয়ে এই জাহাজটি বন্দরের বহিনোঙ্গরে পৌঁছে। এই জাহাজে ৪ কন্টেইনার ভারতীয় ট্রানজিট পণ্য রয়েছে। এগুলো চট্টগ্রাম বন্দরে ট্রানজিট হয়ে বাংলাদেশের সড়ক পথে ব্রাম্মনবাড়িয়ার আখাউড়া হয়ে যাবে ত্রিপুরা রাজ্যে। চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এমভি সেঁজুতিতে বাংলাদেশি আমদানিকারকদের বিভিন্ন পণ্যের পাশাপাশি ৪টি ট্রানজিট কন্টেইনারে রয়েছে ভারতীয় পণ্য। এর মধ্যে দুই কন্টেইনার ডাল এবং দুই কন্টেইনারে ইস্পাত সামগ্রী রয়েছে।
এসব পণ্য চট্টগ্রাম বন্দরে খালাস করে আবার সড়ক পথে আখাউড়া হয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে চলে যাবে। চট্টগ্রামের স্থানীয় এজেন্ট ম্যাঙ্গো শিপিং লাইন ট্রানজিট কন্টেইনার ত্রিপুরা পৌঁছানোর পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। ট্রানজিট কার্যক্রম পরিচালনা চট্টগ্রাম বন্দরের সক্ষমতারও একটি দিক বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রশাসন) জাফর আলম।

নির্ধারিত ফি বা চার্জ পরিশোধের পরই কন্টেইনারসমূহ চট্টগ্রাম বন্দর থেকে ত্রিপুরা পৌছানোর অনুমতি দেওয়া হবে। একই নিয়মে আগামীতেও আরো পণ্য কলকাতা থেকে চট্টগ্রাম বন্দর ট্রানজিট হয়ে ত্রিপুরাসহ ভারতের অন্যান্য রাজ্যে যাবে বলে জানা গেছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION