রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

আসরের প্রথম ম্যাচেই দেখা মিলেছে হ্যাটট্রিকের

খেলাধুলা ডেস্ক:

পর্দা উঠেছে দশম বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। আসরের প্রথম ম্যাচেই দেখা মিলেছে হ্যাটট্রিকের।

শুক্রবার বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও নবাগত দুর্দান্ত ঢাকা মুখোমুখি হয়। ইনিংসের শেষ তিন বলে খুশদিল শাহ, রোস্টন চেজ ও মাহিদুল ইসলাম অঙ্কনকে ফিরিয়ে হ্যাটট্রিকের কীর্তি গড়েন শরিফুল। ৪ ওভার বল করে ২৭ রান খরচায় দারুণ বোলিং করেন এই পেসার। শেষ ওভারে তার এমন আগুনে বোলিংয়ে ৬ উইকেট হারিয়ে ১৪৩ রানে থামে কুমিল্লার ইনিংস।

সবমিলিয়ে বিপিএলের ইতিহাসে সপ্তম বোলার হিসেবে হ্যাটট্রিকের দেখা পেলেন শরিফুল। ২০১২ বিপিএলে প্রথম হ্যাটট্রিক করেন মোহাম্মদ সামি। দুরন্ত রাজশাহীর হয়ে খেলা এই সাবেক পাকিস্তানি ফাস্ট বোলার সেদিন ঢাকা গ্ল্যাডিয়টর্সের বিপক্ষে হ্যাটট্রিক করেন। বাকি ছয় বোলার হলেন-

আলআমিন হোসেন (বরিশাল বুলস) – প্রতিপক্ষ সিলেট সুপারস্টারস (২০১৫)

আলিস আল ইসলাম (ঢাকা ডায়নামাইটস) – প্রতিপক্ষ রংপুর রাইডার্স (২০১৯)

ওয়াহাব রিয়াজ (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) – প্রতিপক্ষ খুলনা টাইটানস (২০১৯)

আন্দ্রে রাসেল (ঢাকা ডায়নামাইটস) – প্রতিপক্ষ চিটাগং ভাইকিং (২০১৯)

মৃত্যুঞ্জয় চৌধুরী (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) – প্রতিপক্ষ সিলেট সানরাইজার্স (২০২২)

শরিফুল ইসলাম (দুর্দান্ত ঢাকা) – প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স (২০২৪)।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION