রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

হেরে গেল মেসি-সুয়ারেজের ইন্টার মায়ামি

খেলাধুলা ডেস্ক:
বার্সেলোনাতে থাকতে গোলের পর গোল করেছেন মেসি-সুয়ারেজ জুটি। একসঙ্গে দলকে জিতিয়েছেন বহু শিরোপা। মায়ামিতে এই মৌসুমে সুয়ারেজ এলে নতুন করে জুটি বাঁধেন দুই বন্ধু। তবে প্রস্তুতি ম্যাচে মেসি-সুয়ারেজের সেই পুরনো ম্যাজিকের দেখা মিলছে না। মৌসুম শুরুর আগে প্রথম প্রস্তুতি ম্যাচে এল সালভাদোরের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল ইন্টার মায়ামি। বাংলাদেশ সময় আজ ভোরে হওয়া দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে হেরে গেছে মেসি-সুয়ারেজের দল। কটন বোলে এফসি ডালাস ১-০ গোলে হারিয়েছে মায়ামিকে।

মেসি-সুয়ারেজ-আলবা-বুসকেটস চারজনই আগের ম্যাচে খেলেছিলেন প্রথমার্ধ পর্যন্ত। আজ জর্দি আলবা খেললেন পুরো ম্যাচ। বাকি তিনজন খেলেন ৬৪ মিনিট পর্যন্ত। ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় ডালাস। গোল করেন জেসুস ফেরেইরা।

৬৪ মিনিট মাঠে থেকেও সেই গোল শোধ দিতে পারেননি মেসি-সুয়ারেজ জুটি। এই ম্যাচে মায়ামিকে ৩-৫-২ ফরমেশনে খেলান জেরার্দো মার্তিনো।

মেসির গোলের প্রথম দুই চেষ্টা রুখে দেন ডালাসের গোলকিপার। ১২ মিনিটে মেসির নেওয়া শট নিজের বাঁ-দিকে ঝাপিয়ে রুখে দেন। ২৭ মিনিটে সুয়ারেজের পাস থেকে মেসির আরেকটি শট রুখে দনে ডালাস গোলকিপার কোলোডি।

প্রথমার্ধে সুয়ারেজ গোলের লক্ষ্যে শট করেন দুটি। তবে ৪৪ মিনিটের সময় তার নেওয়া শট পোস্টের বাইরে দিয়ে যায়। দ্বিতীয়ার্ধে যতক্ষণ মাঠে ছিলেন চেষ্টা করে গেছে মেসি-সুয়ারেজ জুটি। তবে ফল মেলেনি।

এরপর মেসিরা প্রস্তুতি নিতে ম্যাচ খেলবে সৌদি আরবে। সেখানে একটি ম্যাচ আছে ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসরের বিপক্ষে। সবকিছু ঠিক থাকলে সেই ম্যাচে আবারও দেখা যাবে মেসি-রোনালদো দৈরথ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION