রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

বিতর্ক উঠার পর বিপিএল থেকে বিরতি মাশরাফির

বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে এই আসরে দায়িত্ব পালন করলেও দলকে কোনও ম্যাচ জেতাতে পারেননি মাশরাফি বিন মুর্তজা। বল হাতেও সেভাবে কার্যকর কিছু করতে পারেননি। ৫ ম্যাচে নিয়েছেন মাত্র একটি উইকেট। কিছুদিন আগে ফিটনেস নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন। সেই মাশরাফি এবার জাতীয় সংসদে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে বিরতি নিয়েছেন চলমান বিপিএল থেকে।

সিলেট বিবৃতিতে জানিয়েছে, রাজনৈতিক দায়িত্ব পালন ও ব্যস্ত সূচির মধ্যে সুযোগ পেলেই কেবল বিপিএলে ফিরবেন তিনি। মাশরাফির জায়গায় সিলেটের সহ-অধিনায়ক মোহাম্মদ মিঠুন মূল দায়িত্ব পালন করবেন। অবশ্য এই সিদ্ধান্তটি নিয়েও আলোচনা হচ্ছে। কারণ একই দলে রয়েছেন নাজমুল হোসেন শান্ত। যিনি জাতীয় দলে সফলভাবে অধিনায়কের দায়িত্ব পালন করে ভীষণ প্রশংসিত হলেও এক্ষেত্রে বিবেচনার বাইরে থেকেছেন তিনি।

৭ দলের বিপিএলে পাঁচটি ম্যাচই হেরেছে সিলেট। অবস্থান করছে তলানিতে। মাশরাফির ফর্ম ও ফিটনেস নিয়েও রয়েছে প্রশ্ন। লম্বা সময় ধরে ক্রিকেটের বাইরে ছিলেন তিনি। ২৫০ দিন পর বিপিএল দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন কোনও ধরনের প্রস্তুতি ছাড়া। প্রথম ম্যাচে শর্ট রানআপে খরুচে বোলিংয়ের পর দ্বিতীয় ম্যাচে বলই হাতে নেননি তিনি। এভাবে প্রস্তুত না হয়ে মাশরাফির বিপিএল খেলাকে ভালো চোখে নিতে পারেননি সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। কিছু দিন আগে তার মন্তব্যে ফুটে ওঠে যে বিষয়টি মোটেও আদর্শ হচ্ছে না। তবে সংবাদ সম্মেলনে মাশরাফি জানিয়েছেন, মালিক পক্ষের চাওয়াতেই এভাবে খেলতে হচ্ছে তাকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION