বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টাইব্রেকারে চকরিয়াকে হারিয়ে আন্তঃউপজেলা গোল্ডকাপে চ্যাম্পিয়ন রামু শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা দেব-শুভশ্রী এক যুগ পর পর্দায় আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ কুতুপালংয়ের বখতিয়ার মেম্বার সহ নিহত ২

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইউপি সদস্য সহ ২জন নিহত হয়েছে। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে ৫টি দেশীয় তৈরি এলজি, ১৭ রাউন্ড কার্তুজ, ১৩ রাউন্ড কার্তুজের খোসা এবং ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। শুক্রবার (২৪জুলাই) রাত তিনটার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং এলাকায় এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। এঘটনায় পুলিশের ৪ সদস্য আহত হয়েছে বলে দাবি করছে পুলিশ।

এঘটনায় নিহতরা হলেন, উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং এলাকার মৃত কালা মিয়ার ছেলে বর্তমান ইউপি মেম্বার মৌলভী বখতিয়ার আহমদ প্রকাশ বখতিয়ার মেম্বার (৫৫) ও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ই-ব্লকের ইউসুফ আলীর ছেলে মো: তাহের (২৭)।

টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ‘ইয়াবা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানা পুলিশের একটিদল অভিযানে নামেন। এসময় ইয়াবাপাচার মামলার এজাহারভূক্ত আসামী ইউপি মেম্বার মৌলভী বখতিয়ার ও রোহিঙ্গা যুবক মো: তাহেরকে আটক করা হয়। আটক ব্যক্তিদের ব্যাপক জিজ্ঞাসাবাদে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং এলাকায় ইয়াবা মজুদের কথা স্বীকার করেন। তাদের এ তথ্যের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে ইয়াবা উদ্ধারের জন্য যান। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আগে থেকে ওৎপেতে থাকা কিছু ইয়াবাকারবারি আটক আসামীদের ছিনিয়ে নেয়ার জন্য পুলিশের উপর গুলি ছুঁড়ে। এতে পুলিশের এমসআই মাঝহারুল ইসলাম, কনষ্টেবল মোঃ শহিদুল ইসলাম, মোঃ হাবিব এবং আবু হানিফ আহত হয়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করলে এক পর্যায়ে ইয়াবাকারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশী করে ৫টি দেশীয় তৈরি এলজি, ১৭ রাউন্ড কার্তুজ, ১৩ রাউন্ড কার্তুজের খোসা এবং ২০ হাজার পিস ইয়াবা সহ হামলাকারিদের গুলিতে পুলিশের হেফাজতে থাকা আসামী মৌলভী বখতিয়ার প্রকাশ বখতিয়ার মেম্বার (৫৫) ও রোহিঙ্গা যুবক মোঃ তাহের (২৭ কে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাদের চিকিৎসার জন্য প্রথমে টেকনাফ স্বাস্থ্যকমপ্লেক্স হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মৃতদেহ দুইটি ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION