বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল

জাতীয় পর্যায়ের ৫২তম ক্রীড়া প্রতিযোগিতায় দায়িত্ব পেলেন কায়সার লিটন

সংবাদ বিজ্ঞপ্তি

বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি কর্তৃক আয়োজিত ৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ আগামী ০৭ ফেব্রুয়ারী থেকে ১২ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে রাজশাহীতে।

উক্ত প্রতিযোগীতার উপ-কমিটিতে স্থান পেয়েছেন কক্সবাজার মহেশখালী উপজেলার জলেয়ারমার ঘাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কায়সার লিটন। তাকে হকি (ছাত্র) ক্রেডেনশিয়াল ফলাফল সংগ্রহ করে কেন্দ্রে প্রেরণের দায়িত্ব দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর নেহাল আহমদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

কক্সবাজার মহেশখালী উপজেলার সন্তান জলেয়ারমার ঘাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কায়সার লিটন জাতীয় পর্যায়ের এ প্রতিযোগীতায় দায়িত্ব পাওয়ার খবর চাউর হলে তাঁর কর্মরত বিদ্যালয়ের সহকর্মী, ম্যানেজিং কমিটি, অভিভাবক ছাত্র ছাত্রী সহ স্থানীয় সচেতন মহলের পক্ষ থেকে পেয়ে আসছেন উষ্ণ অভিনন্দন।

এই গুরুত্বপূর্ণ দায়িত্ব যথাযথভাবে পালন করে এলাকার সম্মান রক্ষা করতে পারেন তারজন্য টিচার লিটন সকলের সহযোগীতা কামনা করেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION