বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টাইব্রেকারে চকরিয়াকে হারিয়ে আন্তঃউপজেলা গোল্ডকাপে চ্যাম্পিয়ন রামু শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা দেব-শুভশ্রী এক যুগ পর পর্দায় আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা

টেকনাফে বিজিবি’র সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২জন রোহিঙ্গা ইয়াবাকারবারি নিহত

বিশেষ প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২জন রোহিঙ্গা ইয়াবা কারবারি নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে ২লাখ ১০ হাজার পিস ইয়াবা, ১টি দেশীয় তৈরি এলজি বন্দুক, ১ রাউন্ড তাজা কার্তুজ, ১টি ধারালো কিরিছ উদ্ধার করেছে বিজিবি। শনিবার (২৫জুলাই) ভোর রাত সাড়ে তিনটার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মোচনীস্থ ছ্যুরিখাল এলাকায় এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। এঘটনায় বিবিজি’র ৩জন সদস্য আহত হয়েছে বলে দাবি করছে বিজিবি।

এঘটনায় নিহতরা হলেন, উখিয়া উপজেলার বালুখালী ১নং রোহিঙ্গা ক্যাম্প এইচ/৩৯ ব্লকের বাসিন্দা হাবিব উল্লাহ ছেলে মো: ফেরদৌস (৩০) ও একই ক্যাম্পের এইচ/২০ ব্লকের মৃত সৈয়দ আহমদের ছেলে আব্দুস সালাম (৩৫)।

টেকনাফ ২নং বিজিবি’র অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ‘টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা বিওপির সদস্যরা সীমান্তে টহল দেয়ার সময় ওই এলাকার মোচনীস্থ ছ্যুরিখাল এলাকা দিয়ে রাতের অন্ধকারে মিয়ানমার থেকে কিছু লোক সাতরীয়ে বাংলাদেশে প্রবেশ করে। এসময় দায়িত্বরত বিজিবি’র সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এসময় বিজিবি’র তিনজন সদস্য আহত হয়। কোন উপায়ন্তর না দেখে আত্মরক্ষার্থে বিজিবি’র সদস্যরাও পাল্টা গুলি করে। এভাবে ৪ থেকে ৫মিনিট গুলিবিনিময় হয়। এক পর্যায়ে পাচারকারিরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে ২লাখ ১০ হাজার পিস ইয়াবা যার বাজার মুল্য (৬ কোটি ৩০ লাখ), ১টি দেশীয় তৈরী এলজি বন্দুক, ১ রাউন্ড তাজা কার্তুজ ও ১টি ধারালো কিরিচ সহ ২জনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাদের পরিচয় শনাক্তের পর দ্রুত তাদের চিকিৎসার জন্য টেকনাফ স্বাস্থ্যকমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। মৃতদেহ দুইটি ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এব্যাপারে টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেছে বিজিবি। জব্দকৃত ইয়াবা ও অস্ত্র টেকনাফ সদর ব্যাটালিয়নে জমা রাখা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION