শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

কক্সবাজার রুটে পর্যটকদের জন্য ৫ দিন চলবে ‌‘বিশেষ ট্রেন’

ভয়েস নিউজ ডেস্ক:
সরকারি ছুটিতে পর্যটকদের চাহিদা বিবেচনা করে ঢাকা-কক্সবাজার রুটে পাঁচ দিনের বিশেষ ট্রেন পরিচালনার প্রস্তুতি নিয়েছে বাংলাদেশে রেলওয়ে কর্তৃপক্ষ। ২০, ২৮, ২৯ ফেব্রুয়ারি এবং ৬ ও ৭ মার্চ ঢাকা-কক্সবাজার রুটে চলাচল করবে এই বিশেষ ট্রেনটি। প্রথম ট্রেনটি মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাত ১১টায় রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে যাত্রী নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করবে। পরদিন ২১ ফেব্রুয়ারি সকাল ৮টায় ট্রেনটি কক্সবাজার পৌঁছাবে।

বিশেষ ট্রেনটিতে ১৪টি কোচ রয়েছে। এর মধ্যে ৪৫০টি শোভন চেয়ার এবং ২২০টি এসি চেয়ার রয়েছে। টিকেটের মূল্য রাখা হবে কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেসের সমমূল্যের।

কক্সবাজার রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ গোলাম রব্বানী জানান, সরকারি ছুটির মধ্যে পর্যটকদের চাহিদার কথা বিবেচনা ও যাত্রা নির্বিঘ্ন করতে কক্সবাজার-ঢাকা রুটে পাঁচ দিনের বিশেষ ট্রেন পরিচালনার প্রস্তুতি নিয়েছে রেলওয়ে।

উল্লেখ্য, গত বছরের ১ ডিসেম্বর ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু হয়। কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস ট্রেনের ভাড়া নির্ধারণ করা হয়েছে ঢাকা-কক্সবাজার এসি (স্নিগ্ধা) এক হাজার ৩২৫ টাকা এবং নন-এসি (শোভন চেয়ার) ভাড়া ৬৯৫ টাকা। এছাড়া চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ভাড়া এসি ৪৭০ টাকা এবং নন-এসি ২৫০ টাকা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION