রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

চুলের যত্নে ডাবের পানি

লাইফস্টাইল ডেস্ক:
গরমে প্রাণ জুড়াতে ডাবের পানির তুলনা নেই। ডাবির পানি শরীর ঠাণ্ডা রাখে এবং শরীরের ক্লান্তি দূর করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও ডাবের পানি কার্যকর। এছাড়া রূপচর্চায় ডাবের পানির ব্যবহারের কথাও সবার জানা।

ডাবের পানিতে প্রচুর পরিমাণে প্রয়োজনীয় খনিজ পদার্থ, ইলেক্ট্রোলাইটস, প্রাকৃতিক শর্করা এবং ভিটামিন থাকে। এই পানি কেবল স্বাস্থ্যের জন্যই ভালো নয়, পাশাপাশি চুলের জন্যও একটি স্বাস্থ্যকর ও হাইড্রেটিং উপাদান।

পেঁয়াজের খোসার যত গুণপেঁয়াজের খোসার যত গুণ
সপ্তাহে অন্তত একদিন শ্যাম্পু শেষে চুল ধুয়ে নিন ডাবের পানি দিয়ে। এতে মিলবে অনেক উপকার। জেনে নিন চুলের যত্নে ডাবের পানি ব্যবহারের কিছু উপাকারিতা সম্পর্কে।

১. মাথার ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে ডাবের পানি। এই পানীয়ের মধ্যে রয়েছে নানা ধরনের ভিটামিন এবং খনিজ। নিয়মিত ডাবের পানি দিয়ে চুল ধুলে মাথার ত্বকে কোনও রকম ব্যাকটেরিয়া বাসা বাঁধতে পারে না।

২. ডাবের পানির মধ্যে এমন কিছু উপাদান রয়েছে, যা চুলের স্থিতিস্থাপকতা বাড়িয়ে তুলতে সাহায্য করে। ফলে মাঝখান থেকে চুল সহজে ভেঙে পড়ে না। ডগা ফাটার সমস্যা থাকলে তা-ও প্রতিরোধ করে।

৩. ডাবের পানিতে রয়েছে পটাশিয়াম এবং ম্যাগনেশিয়ামের মতো কিছু খনিজ। যা চুল লম্বা করতে সাহায্য করে। চুলের ফলিকলগুলি মজবুত করতেও এই পানীয়ের ভূমিকা রয়েছে।

৪. রুক্ষ চুলে সহজেই জট পড়ে যায়। চিরুনি দিয়ে আঁচড়াতে গেলে ঝরে পড়া চুলের পরিমাণ তাই বাড়তে থাকে। রাসায়নিক দেওয়া কন্ডিশনার কিংবা সিরামের বদলে ডাবের পানি ব্যবহার করলে এই ধরনের সমস্যা থেকে সহজেই রেহাই মেলে।

ত্বকের যত্নে ঘিত্বকের যত্নে ঘি
৫. মাথার ত্বকের স্বাভাবিক পিএইচের সমতা বজায় রাখে ডাবের পানি। স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে গেলে মাথার ত্বকের পিএইচের ভারসাম্য বজায় রাখা জরুরি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION