রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

শ্রীলংকার কাছে টাইগারদের লজ্জার হার

খেলাধুলা ডেস্ক:

৫১১ রানের লক্ষ্যে গতকাল শেষ বিকেলে স্কোরবোর্ডে মাত্র ৪৭ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছিল টাইগাররা। এতে করে হারের দ্বারপ্রান্তে দাঁড়িয়েই চতুর্থ দিন শুরু করে স্বাগতিকরা। তবে দিনের দ্বিতীয় সেশনের খেলায় মাত্র ১৮২ রানে বাংলাদেশ অলআউট হয়ে যায় বাংলাদেশ। এতে করে ৩২৮ রানের বিশাল ব্যবধানে হারের লজ্জা পেল নাজমুল হোসেন শান্তর দল। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে একা লড়াই করা মমিনুল হক বিজয় সেঞ্চুরি বঞ্চিত হয়েছে। এতে করে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারী শ্রীলঙ্কা।

তাইজুলের বিদায়ের পর সপ্তম উইকেটে মিরাজ ও অষ্টম উইকেটে শরিফুলকে নিয়ে মমিনুল একাই লড়াই করছিলেন। পুরো ইনিংসে ৬৬ ও ৪৭ রানের এই দুটি জুটিতেই লড়াই করেছে বাংলাদেশের। মিরাজ, শরিফুল ফিরলেও মুমিনুল একা আরও কিছুক্ষণ টেনে নিয়েছেন। অভিজ্ঞ ব্যাটার ৮৭ রানে অপরাজিত থাকলেও নাহিদ রানা বেশিক্ষণ সঙ্গ দিতে পারলেন না!

দ্বিতীয় ইনিংসে ৫৬ রানে পাঁচ উইকেট নিয়ে সেরা বোলার ছিলেন পেসার কাসুন রাজিথা। ৩৬ রানে তিনটি নিয়েছেন বিশ্ব ফারনেনডো। লাহিরু কুমারাও ৩৯ রানে দুটি শিকার করেছেন। আর ম্যাচ সেরা হয়েছেন ধনঞ্জয়া ডি সিলভা।

এদিকে বাংলাদেশকে হারিয়ে রানের হিসেবে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড করে শ্রীলঙ্কা। সফরকারীদের টেস্ট জয়ের সর্বোচ্চ রেকর্ডটিও (রানের হিসেবে) বাংলাদেশের বিপক্ষেই। ২০০৯ সালে চট্টগ্রামে বাংলাদেশকে ৩৬৫ রানে হারিয়েছিল লঙ্কানরা।

ব্যাটিং ব্যর্থতার বিষয়ে শান্ত বলেন, ‘আমাদের নতুন বলের ব্যাটিংয়ে উন্নতি করতে হবে। পরের টেস্টের আগে অনেক কাজ করতে হবে এবং আমরা দৃঢ়ভাবে ফিরে আসার পরিকল্পনা করতে যাচ্ছি।’

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION