শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত

চট্টগ্রামে ২৪ ঘন্টায় আরও ১০৭ জনের করোনা সনাক্ত

চট্টগ্রাম ব্যুরো:
চট্টগ্রামে গত একদিনে (গত ২৪ ঘন্টায়) ৮০৬ জনের করোনার নমুনা পরীক্ষায় ১০৮ জনের পজিটিভ (নতুন) এসেছে। এর মধ্যে মহানগরের ৮৮ জন এবং ভিবিন্ন উপজেলার ২০ জন। চট্টগ্রামে ৬ টি করোনা পরীক্ষার ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা শেষে সোমবার (২৭ জুলাই) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।
তিনি বলেন, চট্টগ্রাম বিআইটিআইডিতে টি ৩০৩ টি নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ১২ টি পজিটিভ। নতুন আক্রান্তদের মধ্যে মহানগরীতে ১১ জন। বিভিন্ন উপজেলায় ১ টি।
চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ‘তে ৫৫ টি নমুনা পরীক্ষায় ৭ টি পজিটিভ। যাদের মধ্যে মহানগরীতে ৬ টি, উপজেলায় ১ টি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিবেদনে ১৬৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ৩৪ জনের পজিটিভ শনাক্ত হয়। মহানগরের ৩১ জন, উপজেলায় ১ জন।

এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৩৩ নমুনা পরীক্ষা করে ১৯ জনের পজিটিভ। মহানগরে ৬ জন, ১৩ জন উপজেলার।
ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১০৪ নমুনা পরীক্ষায় ১৯ জনের পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। মহানগরে ১৮ জন, ভিবিন্ন উপজেলার ১ জন।
শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৪৭ নমুনা পরীক্ষায় ১৭ জন পজিটিভ, নগরে ১৬ জন, উপজেলায় ১ জন।
অপরদিকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ল্যাবে ২ টি নমুনা পরীক্ষায় কোন পজেটিভ নেই।
এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছালো ১৩ হাজার ৯৭৬ জনে। এর মধ্যে মহানগরীতে ৯ হাজার ৬৬৭ জন, উপজেলায় ৪ হাজার ৪২০৯ জন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION