বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টাইব্রেকারে চকরিয়াকে হারিয়ে আন্তঃউপজেলা গোল্ডকাপে চ্যাম্পিয়ন রামু শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা দেব-শুভশ্রী এক যুগ পর পর্দায় আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা

মহেশখালীতে আটকের পাঁচদিন পর মুক্ত ঢাবি শিক্ষার্থী ফরহাদ

লোকমান হাকিম:
কক্সবাজারের মহেশখালী থেকে জঙ্গি সংশ্লিষ্টতায় জড়িত সন্দেহে আটকের পাঁচ দিন পর অভিযোগের সত্যতা না মেলায় পাঁচ দিন পর ছাড় পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রেদওয়ান ফরহাদ ও তাঁর বড় ভাই রাশেদ খান ওরফে মেনন।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৩টার দিকে তাদের কক্সবাজার জেলা ডিবি কার্যালয় থেকে ছেড়ে দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করছেন জেলা গোয়েন্দা পুলিশ (ওসি-ডিবি) মানস বড়ুয়া।
এর আগে গত বৃহস্পতিবার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশ দ্বীপ উপজেলা মহেশখালীর কালারমারছড়ার ইউনুছখালীর নিজ বাড়ি থেকে জঙ্গি তৎপরতায় সম্পৃক্ত থাকার অভিযোগে আটক করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রেদওয়ান ফরহাদকে। সে আরবি বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী। পরদিন শুক্রবার আটক হন তার বড় ভাই রাশেদ খান ওরফে মেনন।
 কক্সসবাজার গোয়েন্দা পুলিশ (ওসি-ডিবি) মানস বড়ুয়া  কক্সবাজার ভয়েসকে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে   খবর পেয়ে গত শুক্রবার ডিবির একটি দল অভিযান চালিয়ে রেদওয়ান ফরহাদ ও তাঁর বড় ভাই রাশেদ খানকে আটক করে। তাদের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ ছিল। পরে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদে জঙ্গি কার্যক্রমের সম্পৃক্ততা পাওয়া না  যাওয়ায় তাদের ছেড়ে দেয়া হয়েছে।
ওসি মানস বড়ুয়া আরও বলেন, রেদওয়ানের বিরুদ্ধে একটি জঙ্গি সংগঠন গঠন করে তৎপরতা চালানোর অভিযোগ ছিল। অবশ্য, জিজ্ঞাসাবাদে এর সত্যতা মেলেনি।
পারিবারিক সূত্র জানায়, গত বৃহস্পতিবার বেলা তিনটার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ইউনুছখালী পশ্চিমপাড়া নিজ বাড়িতে যাওয়ার পথে রাশেদকে এবং পরদিন শুক্রবার বিকেলে নিজ বাড়ি থেকে রেদওয়ানকে তুলে নেয় ডিবি পুলিশ।
রেদওয়ান ফরহাদের বড় ভাই মোহাম্মদ ইসমাইল কক্সবাজার ভয়েস বলেন, ডিবি পুলিশ পরিচয় দিয়ে সাদাপোশাকে সাত-আটজন লোক শুক্রবার বিকেলে বাড়িতে ঢুকে তাঁর ছোট ভাই রেদওয়ানকে নিয়ে যান। আগের দিন বৃহস্পতিবার বিকেলে তাঁর আরেক ভাই রাশেদকে একই কায়দায় তুলে নেওয়া হয়।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION