বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টাইব্রেকারে চকরিয়াকে হারিয়ে আন্তঃউপজেলা গোল্ডকাপে চ্যাম্পিয়ন রামু শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা দেব-শুভশ্রী এক যুগ পর পর্দায় আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা

রামুতে পিকআপ ভ্যানের ধাক্কায় কলেজ শিক্ষকসহ নিহত ২

ভয়েস প্রতিবেদক, রামু:

রামু উপজেলার জোয়ারিয়ানালা বাজারে মাছ বোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় শফিউল আলম (৫৫) ও মাহবুব সিকদার (৫৬) নামের দুইজন পথচারি নিহত হয়েছে। নিহত শফিউল আলম কক্সবাজার সরকারী কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ও জোয়ারিয়ানালা ঘোনারপাড়া এলাকার মৃত চাঁদ মিয়া সওদাগরের ছেলে। অপরজন একই এলাকার মৃত নুর আহমদ সিকদারের ২য় ছেলে।

বুধবার (২৯ জুলাই) ভোর ৬ টার সময় জোয়ারিয়ানালা বাজারের উত্তর পাশে কালা মিয়া বাজার আরকান সড়কের পাশে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এসময় নিহতরা মসজিদ থেকে ফজরের নামাজ শেষে বাড়ি ফিরছিল বলে জানান রামু তুলাবাগান হাইওয়ে ক্রসিং পুলিশের ওসি মো: আনোয়ারুল ইসলাম।

মো: আনোয়ারুল ইসলাম জানান, ‘ভোর সকালে স্থানীয় মসজিদে ফজরের নামাজ আদায় করে রাস্তার পাশদিয়ে বাড়ি ফিরছিল মুসল্লিরা। এসময় টেকনাফ ও উখিয়ামুখী মাছ বোঝাই একটি পিকআপ ভ্যান পেছন থেকে তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে অপরজনের মৃত্যু হয়। এঘটনায় আরও একজন আহত হয়েছে। আহত ব্যক্তি হচ্ছেন, জোয়ারিয়া নালা এইচএম সাঁচী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বোরহান উদ্দীন। সে একই এলাকার মৃত আনোয়ারুল হকের ছেলে। নিহতদের সুরতহাল রিপোর্ট তৈরীর পর ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে’।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION