মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

বর্ষায় দুর্ভোগ লাঘবে রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থা উন্নত করা হচ্ছে: মেয়র মাহাবু

সংবাদ বিজ্ঞপ্তি

হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও মেয়র—কাউন্সিলরদের সংবর্ধনা দিয়েছে পর্যটন শহরের সামাজিক সংগঠন টেকপাড়া সোসাইটি। শুক্রবার (৫ এপ্রিল) বিকাল ৩ টায় টেকপাড়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে মহতি এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার পৌরসভার মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী। তিনি বলেন, ‘টেকপাড়াবাসী আমাকে সম্মানিত করেছে। তাই টেকপাড়াকে পরিকল্পিতভাবে সাজানো হবে। বর্ষা মৌসুমে দুর্ভোগ লাঘবে রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থা উন্নত করা হচ্ছে। এখানে অসহায় মানুষের জন্য ঘর নির্মাণ করে দেওয়া হবে। তবে এ জন্য টেকপাড়া সোসাইটিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘কক্সবাজার কেন্দ্রীয় কবরস্থানের উন্নয়নে আলাদা প্রকল্প নেওয়া হয়েছে। এখানে সবার সুবিধার্থে ৫/৬ টি রাস্তা নির্মাণ করা হবে। পাশাপাশি পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থাও করা হবে। যা তদারকি ও সংরক্ষণে একটি কমিটি করে দেওয়া হবে। কমিটিতে নেতৃত্ব দেবে টেকপাড়ার মানুষ।’

টেকপাড়া সোসাইটির সভাপতি মো. জাহেদ উল্লাহ জাহেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ আশিকুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন প্যানেল মেয়র—৩ ইয়াছিন আক্তার ও ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর এহেছান উল্লাহ। সোসাইটির পক্ষ থেকে মেয়র মাহাবুবুর রহমান ও এই দুই কাউন্সিলরদের সংবর্ধিত করা হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, টেকপাড়া সোসাইটির উপদেষ্টা মমতাজুল ইসলাম, এডভোকেট মোহাম্মদ আবদুল্লাহ, সৈয়দ আহমদ উজ্জ্বল ও মাসুদুর রহমান। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ টেকপাড়া সোসাইটির সদস্যরা উপস্থিত ছিলে। পরে মাঝে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী তুলে দেন অতিথিরা।

এর আগে আগামী ২ বছরের জন্য টেকপাড়া সোসাইটির আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে মিজানুর রহমানকে সভাপতি ও রিসাদুর রহমানকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। কমিটির অন্যান্যরা হলেন— সিনিয়র সহ—সভাপতি মোহাম্মদ আলাউদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল উল আলম, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন ও কোষাধ্যক্ষ সাইফুল আলম। আগামী ৩ মাসের মধ্যে চূড়ান্ত কমিটি ঘোষণা করা হবে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION