মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

নাইক্ষ্যংছড়ি সীমান্তের বিওপি পরিদর্শনে বিজিবি’ র মহাপরিচালক

ভয়েস প্রতিবেদক, নাইক্ষ‍্যংছড়ি:
বান্দরবান পার্বত্য জেলার মায়ানমার সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিজিবি মহাপরিচালক
মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সীমান্তের বিওপি গুলি পরিদর্শন করেন।

বৃহস্পতিবার ( ১৮ এপ্রিল) সকাল ১১ টার সময় তিনি নাইক্ষ্যংছড়িতে এসে পৌঁছান।

পৌঁছে তিনি প্রথমে ১১ বিজিবি’র ব্যাটালিয়ন সদর দপ্তরের কোয়ার্টার গার্ড পরিদর্শন শেষে ১১ বিজিবি কার্যালয় পরিদর্শন করেন। সকাল সাড়ে ১১ টার সময় তিনি পাশ্ববর্তী দেশ মিয়ানমারের বিভিন্ন ক‍্যাম্প থেকে প্রাণ রক্ষার্থে পালিয়ে আসা মিয়ানমার বিজিপি ও সেনাবাহিনীর সদস্যদের দেখতে যান। এই সময় মহাপরিচালক,নাইক্ষ‍্যংছড়ি বর্ডার গার্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আশ্রিত ২৬১ জান্তা বাহিনীর সদস্যদের খোঁজখবর নেন।

বেলা ১২ টার পরে তিনি ১১ বিজিবির অধিনস্থ চাকঢালা বিওপি ( বর্ডার অবজারবেশন পোস্ট) পরিদর্শনে করেন ।

এ সময় তিনি মিয়ানমার থেকে পালিয়ে আসা জান্তা বাহিনীর স্পট গুলোর খোঁজ খবর নেন এবং সীমান্তে বিজিবিকে সতর্ক থাকার নির্দেশনা প্রদান করেন। এ সময় নাইক্ষ‍্যংছড়ি বিজিবির অধিনায়ক এবং পাশ্ববর্তী রামু কক্সবাজারের বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিকাল সাড়ে ৪টার দিকে ককসবাজারে ফিরে যান। বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী সকাল ৯ টার সময় ঢাকা থেকে বিমান যোগে ককসবাজার পৌঁছে গাড়ি যোগে নাইক্ষ্যংছড়িতে আসেন বলে জানা যায়।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION