রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

গ্রীষ্মকালে প্রসাধনী ব্যবহারের ক্ষেত্রে যা মনে রাখতে হবে

লাইফস্টাইল ডেস্ক:

গ্রীষ্মকালে ত্বকে বিভিন্ন সমস্যা দেখা দেয়। এ সময়ে ব্রণ, লালচে ভাব, সংক্রমণের সমস্যা থেকে ত্বককে রক্ষা করতে হলে কিছু বিষয় মেনে চলতে হবে।

রূপ বিশেষজ্ঞ আফরোজা পারভীন বলেন, গ্রীষ্মকাল শুষ্ক ত্বকের মানুষের জন্য সুখবরের সময়। বাকি সবার জন্য এটি খুব কঠিন সময়। এই সময় ত্বকের যত্ন নেওয়া এবং ত্বকের সৌন্দর্য ধরে রাখা খুব কঠিন। ত্বকের যত্ন নেওয়ার আগে সবার আগে মাথায় রাখা উচিত ত্বককে ভালো রাখতে হবে। পরিমাণ মতো পানি খেতে হবে, অবশ্যই বার বার ত্বকে পানির ঝাপটা দিতে হবে।

এই বিশেষজ্ঞের পরামর্শ হচ্ছে, গ্রীষ্মকালে ত্বকে অতিরিক্ত প্রসাধনী ব্যবহার না করাই ভালো। আর প্রসাধনী ব্যবহার করলে তিন থেকে চার ঘণ্টার মধ্যে ক্লিন করে ফেলবেন। যাদের তৈলাক্ত ত্বক, তারা মুখ ক্লিন করার পরে অবশ্যই একটু বরফ ব্যবহার করবেন। এই বিষয়গুলো মাথায় রাখলে দেখবেন, সময়ের সঙ্গে সঙ্গে আপনার ত্বক সুন্দর থাকছে।

এই সময় ত্বকের যত্ন নিশ্চিত করার দায়িত্ব আপনার। আপনি যদি ত্বকের যত্ন না নেন তাহলে ত্বকে বিভিন্ন সমস্যা দেখা দিতে থাকবে। ব্রণ, লালচে ভাব, সংক্রমণ থেকে বাঁচতে হলে ত্বকের নিয়মিত যত্ন নিন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION