শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত

চট্টগ্রামে ১২৫জন করোনায় আক্রান্ত

ভয়েস নিউজ ডেস্ক:

গত ২৪ ঘন্টায় ১২৫ জনের শরীরে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ মিলেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪ হাজার ৩৩৮ জন।বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রামের ৫টি ল্যাব এবং কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে মোট ৮৮৭টি নমুনা পরীক্ষা করা হয়। এইদিন করোনায় মৃত্যুবরণ করেছে একজন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৪৬টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৩৯০টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়।এতে চবি ল্যাবে ২৯ জন, বিআইটিআইডি ল্যাবে ২১ জন এবং চমেক ল্যাবে ৩৮ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া যায়।তবে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে এইদিন কোনো নমুনা পরীক্ষা করা হয় নি।

অন্যদিকে, বেসরকারি শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৬২টি নমুনা পরীক্ষা করে ১৫ জন এবং ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষা করে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে।

অন্যদিকে কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৭টি নমুনা পরীক্ষা করে ২ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ১২৫ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ৮৮৭টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৮১ জন এবং উপজেলায় ৪৪ জন। এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৬ জন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION