রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

আরব আমিরাত বছরে দুই হাজার দক্ষ কর্মী নেবে

ভয়েস নিউজ ডেস্ক:

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী জানিয়েছেন, এখন থেকে প্রতিবছর বাংলাদেশের দুই হাজার কর্মী আরব আমিরাতে যাবে। তিনি বলেন, শুধু গাড়িচালক নয়, বিভিন্ন খাতে কর্মী পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

বৃহস্পতিবার সকালে বাংলাদেশে নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুদি এবং দুবাই ট্যাক্সি কর্পোরেশনের প্রধান নির্বাহীর সাথে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত বলেন, কর্মী নিয়োগের বিভিন্ন সম্ভাবনাময় খাতগুলো পর্যবেক্ষণ করতে আজকে এখানে এসেছি। নার্সিং, চালক, নিরাপত্তাকর্মীসহ বিভিন্ন খাতে কর্মী প্রয়োজন।

এ নিয়ে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত দুই দেশই একসাথে কাজ করবে বলেও জানান আব্দুল্লাহ আলী আল হামুদি। তিনি বলেন, আমাদের এই সম্পর্ক আমাদের দুই দেশের জাতির পিতারা শুরু করেছিলেন। আবার আমা সেটা এগিয়ে নিবো।

গত মাসে দুবাই সফরের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, সেখানকার প্রায় ৪০টি ব্যবসায়ীদের সাথে বৈঠক করেছিলাম। তার মধ্যে দুবাই ট্যাক্সি কর্পোরেশনের সাথেও বৈঠক হয়। এতোদিন প্রতিবছর ৫০০ এর মত কর্মী আরব আমিরাতে যাচ্ছে। এখন থেকে প্রতিবছর যাবে দুই হাজার কর্মী।

বাংলাদেশের অন্যতম বড় শ্রমবাজার হলো ইউএই। সেখানে প্রায় ২১ লাখ ৫৮ হাজারের মতো কর্মী রয়েছেন। আর সম্প্রতি একক দেশ হিসেবে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে আরব আমিরাত থেকে।

রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুদি বলেন, চলতি বছর আমরা এক হাজার ৩০০ ট্যাক্সি চালক নিবো। ধীরে ধীরে এই সংখ্যা বাড়বে। বেতনাদিও আন্তর্জাতিক শ্রম নীতিমালা অনুযায়ী হবে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION