শনিবার, ১৩ Jun ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
নিরাপদ আশ্রয়ে মাছ ধরার ট্রলার ভয়েস প্রতিবেদক, টেকনাফ:
কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিন্স নৌপথে একটি ফিশিং ট্রলার ডুবির ঘটনায় ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এঘটনায় নিখোঁজ রয়েছে আরও ১ জন।
আজ বুধবার দুপুর দুইটার দিকে কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিন্স যাওয়ার পথে সাগরে ঝড়ের কবলে পড় এই ট্রলার ডুবির ঘটনা ঘটে। পরে আশপাশের ট্রলারের লোকজন এসে ডুবে যাওয়া ট্রলারের ১১ জন মাঝিমাল্লাকে উদ্ধার করে। একজন এখনো নিখোঁজ রয়েছে।
সেন্টমার্টিন্স দ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান কক্সবাজার ভয়েসকে ট্রলার ডুবির ঘটনাটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সেন্টমার্টিন্স দ্বীপের বাসিন্দা মো: সাদ্দামের মালিকানাধীন ট্রলারে করে টেকনাফ থেকে সেন্টমার্টিন্স দ্বীপে বিভিন্ন নিত্য পণ্য বহন করে নিয়ে যাচ্ছিল। এসময় ট্রলারটি ডুবে যায়। তবে উদ্ধার হওয়া ব্যক্তি ও নিখোঁজ থাকার ব্যক্তিদের তাৎক্ষণিক পরিচয় নিশ্চিত করতে পারেনি তিনি।
ভয়েস/আআ