বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টাইব্রেকারে চকরিয়াকে হারিয়ে আন্তঃউপজেলা গোল্ডকাপে চ্যাম্পিয়ন রামু শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা দেব-শুভশ্রী এক যুগ পর পর্দায় আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা

মেজর সিনহা নিহতের ঘটনায় তদন্ত কমিটি বৈঠকে কর্মপরিকল্পনা চুড়ান্ত- তদন্ত কমিটির প্রধান

ভয়েস প্রতিবেদক:
টেকনাফের শামলাপুর পুলিশ তদন্তকেন্দ্রে পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা সিনহা মো: রাশেদ নিহতের ঘটনায় গঠিত তদন্ত কমিটির আহবায়ক ও চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেছেন, ‘ আজ থেকে তদন্ত কমিটি কাজ শুরু হয়েছে। এজন্য কমিটির অন্যান্য সদস্যসহ সংশ্লিষ্টদের নিয়ে দিন ব্যাপী বৈঠক করিছি। বৈঠকে আমরা তদন্তের স্বার্থে কর্ম পরিকল্পনা চূড়ান্ত করেছি। বিশেষ করে মাঠ পর্যায়ে যেখানে যেতে হবে যেখানে যাওয়া হবে। যার যার সাথে কথা বলা দরকার তাদের সাথে কথা বলব। পুরো তদন্ত কাজটি করে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেয়া হবে।’

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কক্সবাজার হিল ঢাউন সার্কিট হাউসের সম্মেলন কক্ষে তদন্ত কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

কমিটিতে আছেন, ১০ পদাতিক ডিভিশনের জিওসি মনোনীত প্রধানমন্ত্রীর কার্যালয়ের লে. কর্ণেল সাজ্জাদ, চট্টগ্রামের ডিআইজি মনোনীত অতিরিক্ত ডিআইজি জাকির হোসেন এবং কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাজাহান আলি।

উচ্চ পর্যায়ের এই কমিটি বৈঠকের পর প্রয়োজনে তথ্য ও সাক্ষ্য নেবে গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে বলেও জানানো হয়েছে।।

শুক্রবার (৩১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এঘটনায় চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানকে প্রধান করে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জন ও নিরাপত্তা বিভাগ। একইভাবে তদন্তের স্বার্থে টেকনাফের বাহারছড়া তদন্তকেন্দ্রের ইনচার্জ লিয়াকত আলিসহ ১৬জন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION