রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

টা‍না হারের পর অস্ট্রেলিয়ায় জয় পেলেন আকবর-তামিমরা

খেলাধুলা ডেস্ক:

অস্ট্রেলিয়ায় আয়োজিত ২০২৪ টপ ইন্ড টি-টোয়েন্টি সিরিজে টানা দুই ম্যাচ হারের পর জয়ের স্বাদ পেলেন আকবর আলী ও তানজিদ হাসান তামিমরা। আজ বৃহস্পতিবার সকালে তারা অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরিকে হারিয়েছে ৬ উইকেটের ব্যবধানে।

আগে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি রিপন মন্ডল ও আবু হায়দার রনির বোলিং তোপের মুখে পড়ে। ২০ ওভারে তারা ৯ উইকেট হারিয়ে ১২৪ রানের বেশি করতে পারে না। জবাবে জিশান আলমের ফিফটি ও পারভেজ হোসেন ইমনের ব্যাটে ভর করে ১৬.৪ ওভারে ৪ উইকেট হারিয়েই জিতে যায় বাংলাদেশ হাই পারফরম্যান্স দল।

জিশান করেন ৫০ রান। তিনি ৩৬ বলে ১টি চার ও ২ ছক্কায় এই রান করেন। ইমনের ব্যাট থেকে আসে ২৩ রান। এছাড়া তামিম করেন ১৮ রান। বল হাতে অস্ট্রেলিয়ান টেরিটরির জ্যাক স্মিথ ২৯ রান দিয়ে ২টি উইকটে নেন।

তার আগে বাংলাদেশের রিপন ২৬ রান দিয়ে ৩টি ও রনি সমান রান দিয়ে ২টি উইকেট নেন। ১৪ রানে ১ উইকেট নেন মাহফুজুর রহমান।

ব্যাট হাতে অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরির মিকি ম্যাকনামারা ৩৬, স্কট মার্ন ২০ ও টেইলার হায়স অপরাজিত ১৫ রান করেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION