রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই

 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের সব কমিটি বিলুপ্ত ঘোষণা

ভয়েস নিউজ ডেস্ক:

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। নানা অনিয়মের অভিযোগের কারণে কেন্দ্রীয় সমন্বয়কদের পরামর্শে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শনিবার (১৭ আগস্ট) দুপুর ১টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক ইমন মোহাম্মদ।

ফেসবুকে তিনি লিখেন, চট্টগ্রামে বিভিন্ন ইউনিটে যে সকল সমন্বয়ক কমিটি গঠিত হয়েছিল সব কমিটি আজ থেকে বাতিল। সমন্বয়ক পরিচয়ে কেউ যদি অন্যায়, অনিয়ম, চাঁদাবাজি করে তার ছবি তুলে রাখুন এবং আমাদের জানান।

এ পোস্টের মন্তব্যে চট্টগ্রামের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ সমন্বয়কের পদ ব্যবহার করে কোথাও কোনো অনিয়ম হলে তা দেখার জন্য ইমন মোহাম্মদকে দায়িত্ব দেন।

এর আগে গতকাল শুক্রবার নিজেদের মধ্যে সমন্বয়হীনতার অভিযোগ তুলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫ জন সমন্বয়ক-সহসমন্বয়ক পদত্যাগ করেছেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION