রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

মেসি কবে মাঠে ফিরবেন, মার্তিনো জানালেন

খেলাধুলা ডেস্ক:
ইন্টার মায়ামির সমর্থকদের মুখে মুখে এখন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে লিওনেল মেসির ফিটনেস। সেপ্টেম্বরে বিশ্বকাপ বছাইয়ের ম্যাচের স্কোয়াডে তাকে রাখেনি আর্জেন্টিনা। গোড়ালির চোট থেকে এখনও সেরে উঠেননি তিনি। যে কারণে ৩৭ বছর বয়সী এই মহাতারকা এক মাসের বেশি সময় ধরে আছেন মাঠের বাইরে। এই সময়ের মধ্যে তিনি মায়ামির হয়ে খেলতে পারেননি ১১ ম্যাচে।

মেসির না থাকার মধ্যেই তার ক্লাবের বিদায় হয়েছে লিগস কাপ থেকে। যে টুর্নামেন্টের ম্যাচ দিয়ে মায়ামিতে অভিষেক হয় সর্বকালের সেরা এই ফুটবলারের। মহাদেশীয় অবস্থান ধরে রাখতে মায়ামির চোখ আপাতত তাই মেজর লিগ সকারেই। আগামী ২৫ আগস্ট তাদের খেলা রয়েছে সিনসিনাটি এফসির বিপক্ষে।

সিনসিনাটি ওপেনের শিরোপা সিনারেরসিনসিনাটি ওপেনের শিরোপা সিনারের
সেই ম্যাচে মেসি খেলবেন কিনা তা নিয়ে জল্পনা সমর্থকদের মনে রয়েছে। এদিকে মায়ামি হেরাল্ড তাদের এক প্রতিবেদনে দাবি করেছে মেসির খেলার ‘সম্ভাবনা কম’। তবে ১ সেপ্টেম্বর শিকাগো এফসির বিপক্ষে ম্যাচে তিনি পুরোপুরি ফিট হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

গণমাধ্যমটিকে ইন্টার মায়ামির কোচ জেরার্দো মার্তিনো বলেছেন, ‘মেসি হয়তো এই ম্যাচে খেলতে পারবেন না, তবে মাসের শেষের দিকে ফিরতে পারে।’

সমালোচনার মুখে আর জি কর নিয়ে সুর বদল সৌরভেরসমালোচনার মুখে আর জি কর নিয়ে সুর বদল সৌরভের
শিরোপা জিতে মেসির আমেরিকা যাত্রা শুরু হলেও এখনও তিনি মেজর লিগ সকারের শিরোপা জিততে পারেননি। সেই গৌরব ছোঁয়ার জন্যই হয়তো প্রস্তুতি নিচ্ছেন তিনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION