বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টাইব্রেকারে চকরিয়াকে হারিয়ে আন্তঃউপজেলা গোল্ডকাপে চ্যাম্পিয়ন রামু শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা দেব-শুভশ্রী এক যুগ পর পর্দায় আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা

টেকনাফে চল্লিশ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

ভয়েস প্রতিবেদক:

টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবির) অভিযানে এক লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় মাদক পাচারের অভিযোগে এক রোহিঙ্গাকেও আটক করা হয়েছে।

বুধবার (০৫ আগস্ট) রাতে টেকনাফ-২ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

আটক রোহিঙ্গার নাম মো. আরাফাত (২০)। তিনি টেকনাফ আলীখালী তুলাবাগান রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের ডি ব্লকের মো. নুর হোসেনের ছেলে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার ভোরে টেকনাফ-২ বিজির লেদা বিওপি’র রঙ্গীখালী ইউনিয়নের লেদা খাল এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে ঢুকবে, এমন গোপন খবর পেয়ে অভিযান চালানো হয়।

এ সময় এক ব্যক্তিকে দুটি ব্যাগ নিয়ে সাঁতার কেটে নাফ নদী পার হতে দেখা যায়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন তিনি। পরে তাকে আটক করে তল্লাশি চালিয়ে এক লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার কর হয়। এ ঘটনায় টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানায় বিজিবি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION