মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের

খেলোয়ার ও কোচদের পাওনা আদায়ে সিক্সার্সকে আইনি নোটিশ বিসিবি’র

খেলাধুলা ডেস্ক:

খেলোয়াড় ও কোচদের পাওনা সময়মতো পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় বিপিএলের অন্যতম ফ্র্যাঞ্চাইজি সিলেট সিক্সার্সকে আইনি নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।মৌখিকভাবে অনুরোধের পরও সিলেট সিক্সার্স খেলোয়াড়-কোচদের বকেয়া পরিশোধ করেনি। এরপরই আইনি পদক্ষেপ নিয়েছে বিসিবি।

এ সপ্তাহের শুরুতে আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠন ফিকার প্রতিবেদনে বিপিএলের পাওনা সংক্রান্ত জটিলতার কথা উঠে আসে। সংগঠনটির ‘গ্লোবাল এমপ্লয়মেন্ট রিপোর্ট ২০২০’-এ বলা হয়, ৬টি ঘরোয়া লিগে ক্রিকেটারদের পারিশ্রমিক দেরিতে দেওয়া হয় বা একদমই দেওয়া হয় না। এই তালিকায় আইসিসি পূর্ণ সদস্য দেশগুলোর একমাত্র টুর্নামেন্ট হিসেবে বিপিএলের নাম উঠে আসে।

বিসিবি অবশ্য ফিকার এই প্রতিবেদনকে ‘বিভ্রান্তিকর’ ও ‘ত্রুটিপূর্ণ’ বলে আখ্যা দিয়ে মঙ্গলবার বিবৃতি দেয়। তবে অবশ্য ২০১৮ সালের আসরে তিনজন খেলোয়াড় ও একজন কোচের (মোট ৪ জন) পাওনা বাকি থাকার কথা স্বীকার করা হয়।

এই চারজনই সিলেট সিক্সার্সের। তারা হলেন- কোচ ওয়াকার ইউনিস, ওয়েস্ট ইন্ডিজের উইকেটরক্ষক নিকোলাস পুরান, আফগানিস্তানের ক্রিকেটার গুলবাদিন নাইব ও পাকিস্তানের পেসার সোহেল তানভীর।

বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইসমাইল হায়দার মল্লিক সিলেট সিক্সার্সকে আইনি নোটিশ দেওয়ার কথা জানিয়ে বলেন, ‘আমরা ফ্র্যাঞ্চাইজি মালিকদের কাছে আইনি নোটিশ পাঠিয়েছি। যত তাড়াতাড়ি সম্ভব বকেয়া পরিশোধ করে দেওয়া উচিত। এই খেলোয়াড়রা ড্রাফটের বাইরে থেকে চুক্তি করেছিল তাই আমাদের এখানে খুব সামান্যই করার আছে। কিন্তু এ অভিযোগ আমাদের ভাবমূর্তি নষ্ট করেছে এবং সে কারণেই আমরা বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছি।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION