রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

হাতুরাসিংহে নিজের ভবিষ্যৎ নিয়ে বিসিবির সঙ্গে কথা বলতে চান

খেলাধুলা ডেস্ক:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হওয়ার পরেই চন্দিকা হাতুরাসিংহেকে নিয়ে নিজের অবস্থান পরিস্কার করেছেন ফারুক আহমেদ। জাতীয় দলের কোচকে পরিবর্তন করতে চান বলে জানিয়ে দেন বিসিবির নতুন সভাপতি।

হাতুরাসিংহের বিকল্প খোঁজার কথাও জানান ফারুক। বিসিবি সভাপতির এমন মন্তব্যের বিষয়ে আজ হাতুরাসিংহের কাছে জানতে চাওয়া হয়েছিল ভবিষ্যৎ নিয়ে তার মতামত কী? দ্বিতীয় টেস্ট পূর্ববর্তী সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কান কোচ বলেছেন, ‘আমি বুঝতে পারছি যে যখন নতুন কোনো নেতৃত্ব দায়িত্বে আসে তখন তাদের চিন্তাধারা ভিন্ন হয়।

তবে আমি মুখিয়ে আছি তাদের সঙ্গে কথা বলার সুযোগ পাওয়ার জন্য। আমার কাজ হচ্ছে, দলকে সেরা উপায়ে তৈরি করা। যে পরিশ্রম আমরা গত কয়েক মাসে করেছি, সেসব নিয়েই আমরা পরের ম্যাচে মনোযোগী আছি।’

দ্বিতীয় টেস্ট নিয়েও নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন হাতুরাসিংহে।

তিনি বলেছেন, ‘(হাসি) আসলে আমরা সব সময় অফেনসিভ স্ট্র্যাটেজিতেই যাব। কন্ডিশনের ওপর নির্ভর করে অনেক সময় স্ট্র্যাটেজিতে পরিবর্তন আসে। প্রথম ম্যাচ থেকে আমাদের প্রস্তুতিতে তেমন কোনো পরিবর্তন আসেনি। আমরা নিজেদের শক্তির জায়গাগুলো জানি, সীমাবদ্ধতাগুলোও জানি।
প্রতিপক্ষের শক্তি এবং সীমাবদ্ধতার জায়গাগুলোও জানা আছে আমাদের। পিচ, কন্ডিশন সব কিছু বিবেচনা নিয়েই আমরা আমাদের স্ট্র্যাটেজি সাজিয়ে থাকি।’

সিরিজের শেষ টেস্টে খেলতে নামার আগে মুশফিকুর রহিম-নাজমুল হোসেন শান্তদের মনোবল চাঙ্গা আছে বলে জানিয়েছেন হাতুরাসিংহে। বাংলাদেশের কোচ বলেছেন, ‘মোরাল অনেক উঁচুতে আছে। পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারিয়ে দেওয়া সহজ কোনো কাজ নয়।

তারা অনেক অনেক ভালো দল। এখনো আমরা দ্বিতীয় ম্যাচে অনেক ফাইট আশা করছি তাদের থেকে। কাল কন্ডিশনের ওপর নির্ভর করে পিচ দেখে আমরা দলে পরিবর্তন আনতেও পারি। কারণ আমরা এখনো পিচ দেখতে পারিনি। কন্ডিশনে কিছুটা তফাত আছে আগের ম্যাচ থেকে।’

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION