রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

ভারতীয় বিমান বাহিনীর মিগ-২৯ যুদ্ধবিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতীয় বিমান বাহিনীর একটি মিগ-২৯ যুদ্ধবিমান বিধস্ত হয়েছে। গতকাল সোমবার রাতে প্রশিক্ষণ মিশনের সময় রাজস্থানে ওই যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর এনডিটিভির।

ভারতের বিমান বাহিনী জানিয়েছে, গুরুতর প্রযুক্তিগত ত্রুটির কারণে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর পাইলট নিরাপদে যুদ্ধবিমানটি থেকে বের হতে সক্ষম হন।

কর্মকর্তারা জানান, আবাসিক এলাকার কাছে সোমবার রাত ১০টার দিকে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা যাচ্ছে, যুদ্ধবিমানটি আগুনে পুড়ে গেছে।

স্থানীয় কর্মর্তারা জানান, দুর্ঘটনাস্থলের কাছাকাছি বৃষ্টির পানি জমে থাকার কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছাতে পারেননি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION