বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টাইব্রেকারে চকরিয়াকে হারিয়ে আন্তঃউপজেলা গোল্ডকাপে চ্যাম্পিয়ন রামু শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা দেব-শুভশ্রী এক যুগ পর পর্দায় আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা

ওসি প্রদীপ সহ ৭ আসামীদের রিমান্ড নিতে প্রক্রিয়া শুরু করেছে র‌্যাব

বিশেষ প্রতিবেদক:

সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামী ওসি প্রদীপ কুমার দাশসহ ৩ আসামিকে ৭ দিন এবং ৪ আসামীকে জেলগেটে জিজ্ঞাসাদের জন্য প্রক্রিয়া শুরু করেছে র‌্যাব। তবে এখনো আসামীদের রিমান্ডে নেয়া হয়নি। শুক্রবার সকালে এ কথা জানিয়েছেন কক্সবাজার র‌্যাব-১৫ এর উপ অধিনায়ক মেজর মেহেদী হাসান। তিনি কক্সবাজার ভয়েসকে জানিয়েছেন, ‘আদালতের আদেশ প্রাপ্ত আসামীদের প্রক্রিয়া অনুযায়ী আমরা কাজ শুরু করেছি।’

সিনহা হত্যা মামলার আসামীদের রিমান্ডের বিষয়ে আদালত থেকে কোন ধরণের কাগজপত্র এখনো কারা কর্তৃপক্ষের কাছে পৌছেনি বলে জানিয়েছেন কক্সবাজার জেলা কারাগারের সুপার মো: মোকাম্মেল হোসেন। তিনি কক্সবাজার ভয়েসকে জানিয়েছেন, ‘উক্ত মামলার রিমান্ডের আসামী বের করার কোন ধরণের অনুমতি এখনো হাতে পৌছেনি। আদালত থেকে আদেশের কপি হাতে আসলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে’।

গত বৃহস্পতিবার বিকালে মেজর সিনহা হত্যা মামলার আসামী ওসি প্রদীপসহ ৭ আসামী কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আত্মসমর্পন করলে কক্সবাজার র‌্যাবের পক্ষ থেকে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানী শেষে ওসি প্রদীপ সহ ৩জনকে ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া বাকি চার আসামিকে দুদিন করে জেলগেটে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেওয়া হয়েছে।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পিপি এডভোকেট ফরিদুল আলম কক্সবাজার ভয়েসকে জানিয়েছেন, ‘বৃহস্পতিবার বিকালে কক্সবাজার র‌্যাব-১৫ এর পক্ষ থেকে আদালতে ১০ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে সিনহা হত্যা মামলার আসামী ওসি প্রদীপসহ ৩জনকে ৭দিন রিমান্ড ও বাকী ৪জন আসামীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। জিজ্ঞাবাদের আদেশ পাওয়া ৪জনকেও রিমান্ড মন্জুর করার জন্য রাতে র‌্যাবের পক্ষ থেকে আরও একটি পিটিশন দায়ের করার কথা শুনেছি। তবে আদালত আদেশ দিয়েছে কিনা জানি না। তখন আমি উপস্থিত ছিলাম না।

প্রসঙ্গত, শুক্রবার (৩১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION