শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v80), quality = 85? ভয়েস প্রতিবেদক:
টেকনাফ পৌরসভায় সাড়ে ১০ কেজি স্বর্ণসহ দুই পাচারকারী রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার আনুমানিক মূল্য সাড়ে ১১ কোটি ৭৫ লাখ টাকা।
তারা হলেন- মিয়ানমারের মংডু সুদাপাড়ার হাফিজুর রহমান (২৮) ও একই এলাকার আনোয়ার (৩০)। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দীন আহমেদ।
তিনি জানান, টেকনাফ পৌরসভার অলিয়াবাদের বাসিন্দা প্রবাসী আবদুল হকের বাড়িতে মিয়ানমার আনা স্বর্ণের বড় চালান মজুত করে রাখে। খবর পেয়ে বিজিবির একটি দল সোমবার রাতে সেখানে অভিযান চালিয়ে সাড়ে ১০ কেজি স্বর্ণালংকারসহ স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য সাড়ে ১১ কোটি টাকা। এ সময় পালানোর চেষ্টাকালে ওই দুই রোহিঙ্গা পাচারকারীকে আটক করা হয়।
ভয়েস/আআ