শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারের টেকনাফে তাহমিনা আক্তার (৭) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার শাহপরীর দ্বীপ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত তাহমিনা আক্তার শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়ার মো. জলিলের মেয়ে। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি বলেন, শনিবার সকালে খেলতে গিয়ে নিখোঁজ হয় তাহমিনা। দীর্ঘ সময় পরেও সন্ধান না পেয়ে পুলিশকে অবগত করে তার পরিবার। রাত ৯টার দিকে এলাকাবাসী শাহপরীর দ্বীপে একটি বাড়ির সামনে শিশুর বস্তাবন্দি মরদেহ দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
ভয়েস/আআ