শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ

তিন পার্বত্য জেলায় ৭২ ঘণ্টার অবরোধ শেষ হয়েছে , স্বাভাবিক হচ্ছে জনজীবন

ভয়েস নিউজ ডেস্ক:

রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফের ডাকা ৭২ ঘণ্টার সড়ক ও নৌপথ অবরোধ শেষ হয়েছে। স্বাভাবিক হতে চলেছে জনজীবন। রাতে খাগড়াছড়ি থেকে ঢাকা ও চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে গেছে নাইট কোচ এবং ঢাকা থেকে ছেড়ে আসা নাইটকোচগুলোও প্রবেশ করেছে খাগড়াছড়ি শহরে। জেলার সব স্থানে খুলেছে দোকান-পাট ও ব্যবসা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতি বেড়েছে শিক্ষার্থীদের।

জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান ও পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল আরও জানান, সেনাবাহিনীর সহযোগিতায় সাজেক থেকে খাগড়াছড়ি ফিরে আসছেন দেড় হাজারের মতো পর্যটক। খাগড়াছড়ি থেকে তারা নিজেদের গন্তব্যে ফিরবেন। এর আগে সোমবার দুপুরে ব্যক্তিগত খরচে চারটি হেলিকপ্টারে করে সাজেক থেকে ঢাকায় ফিরেছেন অর্ধশতাধিক পর্যটক।

জেলা প্রশাসক ও পুলিশ সুপার আরও জানান, পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনার জন্য সোমবার রাতভর কাজ করেছেন সেনা সদস্যরা। তারা সাজেক সড়কে বিক্ষুব্ধ পাহাড়ি লোকজন কর্তৃক ভেঙে ফেলা স্টিল ব্রিজটি পুনর্নির্মাণ করে যান চলাচলের উপযোগী করেছেন এবং রাস্তার বিভিন্ন স্থানে ফেলা রাখা বাঁশ ও গাছের গুঁড়ি সরিয়েছেন।

উল্লেখ্য, ১৭ সেপ্টেম্বর রাতে মামুন নামে এক ব্যক্তিকে হত্যার জেরে ১৯ সেপ্টেম্বর বিকালে ও রাতে সংঘঠিত সহিংসতার ঘটনায় মারা যান তিন জন। আগুনে ভস্মীভূত হয় পাহাড়ি ও বাঙালিদের ১০২ দোকান। ঘটনার রেশ ছড়িয়ে পড়ে রাঙামাটি সদরেও। সেখানেও মারা যান একজন। হামলা হয় ধর্মীয় স্থাপনায়।

এ ঘটনায় ৭২ ঘণ্টা সড়ক অবরোধের ডাক দেয় ইউপিডিএফ ও অঙ্গ-সংগঠন। ২১ সেপ্টেম্বর সকালে শুরু হয়ে অবরোধ শেষ হয়েছে মঙ্গলবার সকাল ৬টায়।
ভয়েস/জে‌ইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION