শনিবার, ০৪ Jul ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ভয়ঙ্কর মহামারিতে সরকার মানুষের ক্ষুধা নিয়ে তামাশা করছে: রিজভী

ভয়েস নিউজ ডেস্ক:

করোনাভাইরাসের ভয়ঙ্কর মহামারিতে সরকার মানুষের ক্ষুধাকে নিয়ে তামাশা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ শুক্রবার ফিউচার বাংলাদেশের উদ্যোগে হাতিরঝিল মধুবাগ এলাকায় ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, সরকারের এমপি মন্ত্রীরা লোকদেখানো কাঁচা ধান কাটছেন। বোরো মৌসুমে ধান গুলো পেকেছে সেগুলো কাটতে হবে। আওয়ামী লীগের লোকেরা পাকা ধান না কেটে লোক দেখানোর জন্য কাঁচা ধান কাটছেন। তারা মানুষকে দেখাতে চান তারা কৃষকের সাথে আছেন। এভাবে মানবসেবা হয়না। এই ভয়ংকর মহামারিতে দুর্ভিক্ষের মত অবস্থা মোকাবেলা না করে সরকার গরিব মানুষের ক্ষুধাকে নিয়ে তামাশা করছেন। তামাশা করে এত বড় বিপর্যয় ঠেকাতে পারবেন না।

তিনি বলেন, বিএনপি সরকারে নেই। আমাদের যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে গরিব অসহায় মানুষকে সহায়তা করছি। নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল কিংবা সুনামের জন্য নয় আমরা গরীব অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ফিউচার বাংলাদেশ নিরপেক্ষ ভাবে কাজ করে। রাজনৈতিক বিবেচনা না করে দুস্থ গরিব মানুষের সহযোগিতা করছে। অথচ সরকার ওয়ার্ডে ওয়ার্ডে ত্রাণ বিতরণ কমিটি করেছে আওয়ামী লীগের লোক দিয়ে।

তারা স্থানীয় প্রশাসন, টিএনও’র কাছে যাদের জন্য সুপারিশ করছে তারাই ত্রাণ পাচ্ছেন। অর্থাৎ এখানেও তারা দলীয়করণ করছে। কোটি কোটি মানুষ না খেয়ে আছে হাহাকার করছে। আজকে এই মহামারিতে কাজ নেই দিনমজুর মানুষ যারা দিন আনে দিন খায় তারা মাটির সাথে মিশে যাচ্ছে। কিন্তু সরকার সেদিকে কোনো ভ্রুক্ষেপ করছে না। তাদের রাজনৈতিক এজেন্ডা অর্থাৎ এক দলীয় চিন্তা, কর্মকাণ্ড সেভাবে করে যাচ্ছে।

রিজভী জানান, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন রিজভী আহমেদের মুখে লাগাম টানা দরকার। এখন আমি বলি আমার মুখে না হয় লাগাম টানলেন। বিশ্বের পত্রপত্রিকার গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট তারাও বলছে বাংলাদেশের ত্রাণের চাল চুরি হচ্ছে। যেখানে সরকার দেশ পরিচালনা করছে তাদের নেতৃত্ব চলছে তখন কিভাবে ঘরের মধ্যে মাটির গর্তে, খড়ের পালার মধ্যে চাল এবং খাটের মধ্যে তেল পাওয়া যায়।

এ কথাগুলো শুধু আমরা বলছি না আজকে আন্তর্জাতিক গণমাধ্যম ও বলছে। এখন আপনি কিভাবে তাদের মুখে লাগাম দিবেন। হাছান মাহমুদ আপনি তাদের মুখে লাগাম দিতে পারবেন না। কারণ তারা সত্যতাটাকেই বলছে। আপনার কিছুই করার নাই।
ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন ফিউচার অব বাংলাদেশ’র সাধারণ সম্পাদক মোঃ শওকত আজিজ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইদুল বাশার, প্রচার সম্পাদক সোহাইব প্রমুখ। সূত্র:প্রথম আলো অনলাইন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION