শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক, পেকুয়া:
পেকুয়ায় অপহরণের ১৪ দিন পর স্কুলশিক্ষক আরিফের (৫০) বস্তাবন্দী লাশ পাওয়া গেছে। শুক্রবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় নিজ বাড়ির পুকুর থেকে তার লাশ উদ্ধার হয়।
নিহত আরিফ পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মাতব্বরপাড়ার মৃত বজল আহমেদের ছেলে। গত ২৮ সেপ্টেম্বর রাত ৯টায় বাড়ি ফেরার পথে তাকে অপহরণ করা হয়।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা বলেন, দীর্ঘদিন অপহরণ থাকার পর শুক্রবার নিজ বাড়ির পুকুর থেকে ভাসমান অবস্থায় আরিফের বস্তাবন্দী লাশ পাওয়া গেছে।
ভয়েস/জেইউ।