রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

সিরিয়ার বন্দর শহর লাতাকিয়ায় ইসরায়েলি হামলা

আন্তর্জাতিক ডেস্ক:

সিরিয়ায় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ’র লক্ষবস্তুতে হামলার দাবি করলেও এবার বেসামরিক স্থাপনায় হামলা শুরু করেছে ইসরায়েল। নাবাতিহ শহরের পৌরসভার সদর দফতরে হামলার পর বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ভোরে ভূমধ্যসাগরীয় বন্দর শহর লাতাকিয়াতেও হামলা চালিয়েছে দেশটি। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

সানার খবরে বলা হয়, ইসরায়েলি হামলায় লাতাকিয়ায় আগুন ছড়িয়ে পড়েছে। দমকলকর্মীরা আগুন নেভানোর কাজ করছে বলেও জানানো হয়।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী লাতাকিয়ায় ইসরায়েলি বাহিনীর মুখোমুখি হয়েছে। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে কোনও তথ্য জানানো হয়নি।

কয়েক বছর ধরেই সিরিয়ায় ইরান সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুগুলোতে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। তবে গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর থেকে এই ধরনের অভিযান আরও জোরদার করেছে দেশটি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION