শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

সবাইকে সাকিব ভাইয়ের পাশে থাকা উচিত: মিরাজ

খেলাধুলা ডেস্ক:
মিরপুর টেস্ট শেষ হয়ে গেল, কিন্তু দেশের মাটি থেকে সাকিব আল হাসানের বিদায় নেওয়া হলো না। হোম অব ক্রিকেটে তিনি ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চেয়েছিলেন। কিন্তু রাজনৈতিক পরিস্থিতির কারণে অনেক নাটকীয়তার পর সেটা সম্ভব হয়নি। কিন্তু সাকিবকে তো ক্রিকেট থেকে মুছে ফেলা যায় না। তাই ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এলো সাকিব প্রসঙ্গ।

সতীর্থদের ‘টিকটক’ করতে বলে পোস্ট মুছলেন সাবিনাসতীর্থদের ‘টিকটক’ করতে বলে পোস্ট মুছলেন সাবিনা
সাকিবের দেশের মাটিতে শেষ টেস্ট খেলা নিয়ে সরকারের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত নানারকম ঘটনা ঘটেছে। শেষ পর্যন্ত সাকিবকে নিজের অবস্থান পরিস্কার করতে বলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। কথামতো সাকিব ফেসবুকে দুঃখপ্রকাশের পাশাপাশি নিজের অবস্থান পরিস্কার করেন। তবু মিরপুরে জনতার পাল্টাপাল্টি কর্মসূচির প্রেক্ষাপটে তার দেশে ফেরা হয়নি। দুবাই এসেই থামতে হয়েছে।

সেঞ্চুরি বঞ্চিত মিরাজ, ১০৬ রানের লক্ষ্য দক্ষিণ আফ্রিকারসেঞ্চুরি বঞ্চিত মিরাজ, ১০৬ রানের লক্ষ্য দক্ষিণ আফ্রিকার
আজ বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটে পরাজয়ের পর সংবাদ সম্মেলনে আসা মেহেদি হাসান মিরাজের কাছে জানতে চাওয়া হয়, সাকিবকে তিনি মিস করেছেন কিনা? জবাবে মিরাজ বলেন, ‘সাকিব ভাই ইস্যুটা তো আমরা সবাই জানি। সে কীসের জন্য আসেনি বা খেলতে পারেনি… এটা কারও অজানা নয়। অবশ্যই সে একজন কিংবদন্তি ক্রিকেটার। সে বাংলাদেশের জন্য অনেক বড় কিছু করেছে সেটা সবাই জানি। কেউ অস্বীকার করতে পারবে না। যেহেতু সে একটা সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছে, আমার মনে হয় সবাইকে তার পাশে থাকা উচিত।’

সাকিব ভাইকে ছাড়াও আমরা খেলেছি-জিতেছি: তাইজুলসাকিব ভাইকে ছাড়াও আমরা খেলেছি-জিতেছি: তাইজুল
টেস্ট শুরুর আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্তও বলেছিলেন, সাকিবকে দেশের মাটিতে বিদায় দিতে না পারাটা দুর্ভাগ্যজনক, ‘‘কীভাবে দেখছি আসলে…যেটা বললাম দুর্ভাগ্যজনক (সাকিবকে মিরপুরে বিদায় দিতে না পারা)। যেটা হওয়া উচিত ছিলো। আমরা সবাই জানি কেন হয়নি। এটা নিয়ে টেস্ট ম্যাচের আগের দিন কথা এগুতে চাই না।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION