মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

চ্যাম্পিয়নস লীগ: ফিফটি ফিফটি বার্সা-বায়ার্ন

ভয়েস ডেস্ক:

প্রি-কোয়ার্টারে নিজ নিজ ম্যাচ জিতে কোয়ার্টারে নাম লিখিয়েছে বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ। সেখানে একে অন্যের মুখোমুখি হবে দুই জায়ান্ট। এটাই এবারের আসরে এখন পর্যন্ত সবচেয়ে কঠিন লড়াই হতে যাচ্ছে। তবে এই ম্যাচ নিয়ে উত্তেজিত দু’দলের দুই স্ট্রাইকার রবার্ট লেভানডোস্কি ও লুইস সুয়ারেজ। দুজনই সিঙ্গেল লেগের কোয়ার্টার পেরিয়ে সেমিতে যেতে আত্মবিশ্বাসী। তবে জার্মান কিংবদন্তি লোথার ম্যাথেউস এমন দ্বৈরথ পেয়ে বলছেনÑ যে কোনো কিছু হতে পারে।

জাদুকরী ছন্দেই আছেন লেভানডোস্কি। তার কারণেই দারুণ ছন্দে বায়ার্নও। শনিবার আলিয়াঞ্জ এরেনায় চেলসির বিপক্ষে দুটি গোল করেন লেভানডোস্কি। এবারের আসরে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৩। আর চারবার বল পোস্টে পাঠাতে পারলে ছুঁয়ে ফেলবেন ইনি ক্রিশ্চিয়ানো রোনালদোর এক মৌসুমে করা সর্বোচ্চ গোলের রেকর্ড।

তবে কোনো রেকর্ডকে উদ্দেশ্য করে খেলেন না বলেই জানালেন লেভানডোস্কি। আপাতত বার্সেলোনার বিপক্ষে জয়ই একমাত্র লক্ষ্য তার, ‘নক-আউট পর্বে আমাদের আরও কিছু ম্যাচ রয়েছে। দলের পক্ষে আমি গোল করে স্কোর করতে পারায় দারুণ খুশি। বার্সেলোনার মতো দারুণ একটি দলের সঙ্গে জিততে হলে আমাদের ভালো পারফর্ম করতে হবে এবং নিজেদের জাত চেনাতে হবে। এটা দুই দলের জন্যই বড় ম্যাচ।’

এদিকে সিঙ্গেল লেগের বলে লোথার ম্যাথেউসের মতোই বললেন বার্সা স্ট্রাইকার সুয়ারেজ। গ্রুপ পর্বে সর্বাধিক ২৩টি গোল দেওয়া বায়ার্নের উদ্দেশে উরুগয়ে তারকা বলেন, ‘সিঙ্গেল ম্যাচ ৫০-৫০। দুদলেরই সমান সম্ভাবনা। বায়ার্ন দারুণ দল। তাদের বিপক্ষে এ ধরনের ম্যাচে যে কোনো কিছুই হতে পারে। তারা এ আসরে জয়ের অন্যতম একটা প্রার্থী, যেমনটা আমরাও। ৯০ মিনিটে ১১ জনের বিপক্ষে ১১ জনের লড়াই হবে।’ লোথার ম্যাথেউসের মনে হচ্ছে, এই বার্সেলোনার কাছে হারতে হলে ভুলে ভরা এক ম্যাচ খেলতে হবে বায়ার্নকে! ‘একটা ম্যাচে সেরা পর্যায়ের পারফরম্যান্স করার মতো মান অবশ্যই বার্সেলোনার আছে। কিন্তু আমি মনে করি, এই বার্সেলোনার কাছে হারতে হলে বায়ার্নকে অনেক ভুল করতে হবে। এক ম্যাচের খেলায় যেকোনো কিছু হতে পারে।’ সূত্র:দেশরূপান্তর।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION