শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

তামিম খেলবেন জাতীয় লিগ টি২০

তামিম ইকবাল

খেলাধুলা ডেস্ক:

তামিম ইকবাল শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিলেন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ৬ মে। মাঝে ব্যস্ত ছিলেন ধারাভাষ্য নিয়ে। প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে বাঁহাতি এ ওপেনার অনুশীলন করছেন। কারণ, বিপিএলের আগে জাতীয় লিগ (এনসিএল) টি২০তে খেলবেন বাঁহাতি এ ওপেনার। ১১ থেকে ২৩ ডিসেম্বর হতে পারে এনসিএল টি২০। আট দলের এ লিগে পাঁচটি ম্যাচ খেলার ইচ্ছা ৩৫ বছর বয়সী এ ব্যাটারের।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও এই টুর্নামেন্ট খেলার কথা মাহমুদউল্লাহ-মুশফিকেরও। ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ (৮-১২ ডিসেম্বর) খেললে এনসিএল টি-টোয়েন্টির শেষ দিকে কয়েকটি ম্যাচ তারা খেলবেন বিপিএলের প্রস্তুতি নিতে। তবে নেই সাকিব আল হাসান।

আগামী ১১ ডিসেম্বর থেকে শুরু গ্রুপ পর্বের ম্যাচগুলো সিলেটে করার পরিকল্পনা বিসিবির। শেষ চার বা প্লে­-অফ পর্ব মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম কিংবা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। টুর্নামেন্টের ফাইনাল ২৩ ডিসেম্বর। শেষ চারের ম্যাচগুলো হবে দিবারাত্রি।
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION