রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

থাইল্যান্ডে রোহিঙ্গা সন্দেহে ৭০ অভিবাসী আটক

আন্তর্জাতিক ডেস্ক:
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের একটি দ্বীপে রোহিঙ্গা সন্দেহে ৭০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির পুলিশ। এদের মধ্যে কমপক্ষে ৩০ শিশু রয়েছে। শনিবার (১৬ নভেম্বর) থাইল্যান্ডের এক কর্মকর্তার বরাত দিয়ে খবর রয়টার্সের।

ফাং এনগার স্থানীয় পুলিশ কমান্ডার সোমকানে ফোথিস্রি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বলেছে, তারা মিয়ানমার থেকে এসেছে। এখান থেকে মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ায় যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে তারা। তবে তারা মিয়ানমারের রোহিঙ্গা কি না তা আমরা এখনও নিশ্চিত হতে পারিনি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের দক্ষিণ এশিয়া থেকে আসা বিদেশি অনুপ্রবেশকারী হিসেবে মনে করা হয়। এমনকি কয়েক প্রজন্ম ধরে সেখানে বসবাস করে এলেও দেশটিতে তাদের নাগরিকত্বও দেওয়া হয় না। দেশটিতে ব্যাপক নির্যাতন-নিপীড়নের শিকার হন সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমরা।

বছরের পর বছর ধরে, বিশেষ করে অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত যখন সমুদ্র শান্ত থাকে, তখন অনেক রোহিঙ্গা কাঠের নৌকায় চেপে থাইল্যান্ড এবং বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলোতে যাওয়ার চেষ্টা করেন। তাদের অনেকের গন্তব্য থাকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াও।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION