শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

রোনালদো নয়, মেসিই সর্বকালের সেরা: দি মারিয়া

খেলাধুলা ডেস্ক:
গত এক যুগ ধরে ফুটবল বিশ্বে রাজত্ব করে যাওয়া লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদো এখন ক্যারিয়ারের সায়াহ্নে। দুজনের মাঝে কে সেরা- এটা নিয়ে এক যুগ ধরেই বহু তর্ক-বিতর্ক, আলোচনা হয়ে আসছে। বিশ্বকাপ, কোপা আমেরিকা আর ব্যালন ডি’অর জিতে এমনিতেই রোনালদোকে পেছনে ফেলেছেন মেসি। তবে এসব বাদ দিলেও মেসিকেই এগিয়ে রাখছেন আনহেল ডি মারিয়া।

মেসির সাবেক সতীর্থ ডি মারিয়া এক সাক্ষাৎকারে দুই সুপারস্টারের তুলনা প্রসঙ্গে বলেছেন, ‘আমি সবসময় বলেছি যে, তারা দুজনেই (মেসি-রোনালদো) ইতিহাসের সেরা। তবে মেসি সর্বকালের সেরা। শুধু ব্যালন ডি’অরের জন্য নয়, দুজনের মাঝে পার্থক্যও অনেক। ক্রিশ্চিয়ানো প্রচুর পরিশ্রমের মাধ্যমে নিজেকে এই পর্যায়ে নিয়ে এসেছে। আর মেসি হলো সৃষ্টিকর্তা প্রদত্ত বিশেষ প্রতিভা।’

৩৯ বছর বয়সী পর্তুগিজ মহাতারকার কঠোর অনুশীলন সম্পর্কে সবাই জানে। এই বয়সেও তিনি বাইসাইকেল কিকে গোল করতে পারেন। অন্যদিকে মেসি ইদানিং চোটের সঙ্গে লড়ছেন। মাঠে ফিরলেই দেখাচ্ছেন ম্যাজিক। এটাকেই ইশ্বর প্রদত্ত বলেছেন দি মারিয়া, ‘ক্রিশ্চিয়ানো সবসময় আরও বেশি কিছু করতে চায়। কিন্তু লিও সেরা হওয়ার জন্য বাড়তি কোনো চেষ্টা করে না। এটাই পার্থক্য। এজন্যই লিওর সঙ্গে কারও তুলনা হয় না।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION