রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

যুদ্ধবিরতির আগে লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরায়েলের বিমান হামলায় লেবাননের বিভিন্ন অঞ্চলে অন্তত ২২ জন নিহত হয়েছেন। মঙ্গলবারের (২৬ নভেম্বর) এই হামলায় বহু মানুষ আহত হয়েছেন। একদিকে যখন নেতানিয়াহুর সরকার ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হচ্ছিল, সে সময় ইসরায়েলি বিমান বাহিনী এই হামলা চালায়। তুরস্ক ভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৈরুত, বালবেক, বেন্ত জেবেইল, চাকরা, আল বাস্তা, বারবোরসহ আরও বেশ কিছু স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল।

ওই হামলা চলাকালীনই মন্ত্রীসভার বিশেষ সেশনে যুদ্ধবিরতির অনুমোদন দেন নেতানিয়াহু। তবে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানিয়েছেন, চুক্তি কার্যকর হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত অভিযান চলবে। চুক্তি অনুযায়ী, ইসরায়েল ধাপে ধাপে তাদের সেনা প্রত্যাহার করবে আর হিজবুল্লাহ সরে যাবে লিটানি নদীর পাড়ে।

ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয়। ইসরায়েলকে ধ্বংসে অঙ্গীকারবদ্ধ এই গোষ্ঠী হামাসের প্রতি সংহতি জানিয়ে প্রায় এক বছর ধরে ইসরায়েলে রকেট হামলা চালিয়ে আসছে। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলও আক্রমণ করেছে।

গত এক বছরের সংঘর্ষে লেবাননে তিন হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, নিহতদের মধ্যে প্রায় ৯৪০ জন হিজবুল্লাহ সদস্য।

ইসরায়েলের বিমানবাহিনী গত ২০ সেপ্টেম্বর থেকে লেবাননে জোরালো অভিযান শুরু করে। এতে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহসহ শীর্ষ নেতারা নিহত হন। শীর্ষ নেতৃত্ব প্রায় পঙ্গু হওয়ায় গোষ্ঠীটির কার্যক্রম দুর্বল হয়েছে।

এরপর, ৩০ সেপ্টেম্বর থেকে ইসরায়েলি স্থল বাহিনী দক্ষিণ লেবাননে অভিযান শুরু করে। তাদের অভিযানে ৬০ হাজারের বেশি মানুষ বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION