শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

রিয়ার হ্যাটট্রিকে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিলো বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক:

নারীদের জুনিয়র এশিয়া কাপ হকিতে টানা চার ম্যাচে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ। স্থান নির্ধারণী ম্যাচে অবশ্য ঘুরে দাঁড়িয়েছে অর্পিতা পালরা। রিয়া আরলিনের হ্যাটট্রিকে শ্রীলঙ্কাকে ৮-০ গোলে উড়িয়ে দিয়ে নবম হয়েছে বাংলাদেশ।

স্কোরই বলে দিচ্ছে শনিবার ওমানের মাসকটে ম্যাচজুড়ে ছিল বাংলাদেশের দাপট।

একচেটিয়া খেলায় লঙ্কানরা রীতিমতো উড়ে যায়। দাঁড়াতেই পারেনি বাংলাদেশের সামনে।

ম্যাচের ৮ মিনিটে বাংলাদেশ প্রথম এগিয়ে যায়। আক্রমণ থেকে ফাতেমাতুজ্জোহরা গোল করে দলকে এগিয়ে নেন।
এরপরের তিনটি গোল রিয়ার। তিনটি গোলই এসেছে আক্রমণ থেকে। প্রথমটি ২৩ মিনিটে, পরেরটি ২৮ মিনিটে। ৩১ মিনিটে হ্যাটট্রিক করেন রিয়া।

চার গোলে এগিয়ে থেকে বাংলাদেশের দাপট আরও বাড়তে থাকে।

৪৪ মিনিটে অধিনায়ক অর্পিতা দলকে পঞ্চম গোল উপহার দেন। এটিও ছিল ফিল্ড গোল।

৫ মিনিট পর রিয়া নিজের চতুর্থ গোলটি পান। ফিল্ড গোল করে মুন্সিয়ানা দেখান তিনি।

৫৩ মিনিটে বাংলাদেশ সপ্তম গোলের দেখা পায়। নাদিরা ইমা ফিল্ড গোল করেন।

চার মিনিট পর সোনিয়া খাতুন দলের হয়ে অষ্টম গোল করে লঙ্কানদের বড় হারের লজ্জা দেন। লঙ্কার কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়া গোলটিও ছিল আক্রমণ থেকে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION