মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
বিশ্বকাপের রেপ্লিকা তৈরির ধুম পড়েছে ব্রাজিলে, এবার মূল ট্রফি জয়ের আশা আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে টানা ৯ দিন যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ আছে: ট্রাম্প ইরানের প্রস্তাব মেনে নেয়া ছাড়া যুক্তরাষ্ট্রের বিকল্প নেই: গালিবাফ ক্ষমা করলে গুনাহ মাফ হয় রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যে স্থানীয়দের ৩শ’ একর জমিতে চাষাবাদ ব্যাহত সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানার জামিন বিজয়ের ক্ষমতার স্থায়ীত্ব, তৃষার সঙ্গে সম্পর্ক নিয়ে জ্যোতিষীর বিস্ফোরক মন্তব্য ইরানকে নতি স্বীকার করানোর মতো ‘হাতিয়ার’ ট্রাম্পের ফুরিয়ে আসছে: বিশ্লেষক খুনোখুনি থামছে না রোহিঙ্গা ক্যাম্পে, সক্রিয় ৬ সশস্ত্র গোষ্ঠী

বাংলাদেশের জার্সিতে ‘বোলিংয়ে’ নিষিদ্ধ সাকিব

খেলাধুলা ডেস্ক:

বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবেন না সাকিব আল হাসান। আইসিসির বিধি অনুযায়ী ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) নিষেধাজ্ঞা বলবত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)।

তবে শুধু ব্যাটার হিসেবে দেশের হয়ে কিংবা আইসিসি অনুমোদিত ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পারবেন সাকিব। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে বোলিং করতে বাধা নেই তার। আজ রোববার (১৫ ডিসেম্বর, ২০২৪) এক বিবৃতি দিয়ে বিষয়টি জানিয়েছে বিসিবি।

এর আগে বিবৃতিতে ইসিবি জানিয়েছে, সাকিব বোলিং অ্যাকশনের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। সে কারণে বোলিং অ্যাকশন শুধরে ফেরার আগপর্যন্ত ইংল্যান্ডের কোনো ধরনের প্রতিযোগিতায় বোলিং করতে পারবেন না তিনি।

গত সেপ্টেম্বরে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে সারের হয়ে এক ম্যাচ খেলেছিলেন সাকিব। সে ম্যাচেই সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন মাঠের আম্পায়াররা। এই মাসের শুরুতে লাউবরো ইউনিভার্সিটিতে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েও উত্তীর্ণ হতে পারেননি।

“আইসিসির ১১.৩ অনুচ্ছেদের বরাত দিয়ে বিসিবি বিবৃতিতে জানিয়েছে, “আইসিসির অবৈধ বোলিং অ্যাকশনের নীতিমালার ১১.৩ অনুচ্ছেদ অনুযায়ী, যখন কোনো ক্রিকেট বোর্ড কোনো বোলারকে নিষিদ্ধ করে, তখন সেই শাস্তি স্বয়ংক্রিয়ভাবে আন্তর্জাতিক ক্রিকেট ও অন্যান্য সব দেশের ঘরোয়া প্রতিযোগিতায় কার্যকর হয়ে যায়।”

“ইংল্যান্ডসহ বিশ্বের অন্যান্য সব দেশের ক্রিকেট বোর্ড আয়োজিত টুর্নামেন্ট এবং আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ থাকবে সাকিবের বোলিং। তবে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে বোলিং করতে বাধা নেই তার। আইসিসির অবৈধ বোলিং অ্যাকশনের নীতিমালার ১১.৪ অনুচ্ছেদ অনুযায়ী আইসিসি অনুমোদিত কোনো পরীক্ষাগারে নিজের বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে সাকিবকে। ওই পরীক্ষায় উৎরাতে পারলেই মিলবে বোলিংয়ের অনুমতি।”

বর্তমানে লঙ্কা ক্রিকেটে খলেছেন সাকিব। সেখানে নিষেধাজ্ঞার কারণে বোলিং করতে পারছেন না তিনি। তবে দেশের ঘরোয়া ক্রিকেটে বোলিংয়ের অনুমতি থাকায় আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বোলিং করতে পারবেন তিনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION