শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

বিপিএল দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি বলছেন তানজিদ

খেলাধুলা ডেস্ক:

এবারের বিপিএলে দারুণ ছন্দে আছেন ঢাকা ক্যাপিটালসের বাঁ-হাতি ওপেনার তানজিদ হাসান তামিম। বিপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ রান করেছেন তিনি। একটি সেঞ্চুরি আছে তার নামের পাশে। সর্বশেষ বুধবার চট্টগ্রাম কিংসের বিপক্ষে ৯০ রানের ইনিংস খেলে ম্যাচ জেতান তিনি।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে দলের ব্যাটিং পরিকল্পনা নিয়ে তানজিদ তামিম জানান, তারা উইকেটে আগে সেট হতে চেয়েছিলেন। পরে রান তোলার পরিকল্পনা ছিল তাদের। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকা এই ওপেনার জানান, চ্যাম্পিয়ন্স ট্রফি ওয়ানডে ফরম্যাট হওয়ায় চেষ্টা করবেন ক্রিজে নিজেকে কিছু সময় বেশি দেওয়ার।

তানজিদ বলেন, ‘সেঞ্চুরি হয়তো হতে পারতো। এটা মিস হয়েছে এমন মনে হয়নি। এটা আমার হাতেও নেই। ম্যাচটা শেষ করে আসতে পেরেছি, এটাই ভালো লেগেছে। চেষ্টা করেছি নিজেকে সময় দেওয়ার। ব্যাটিং উপভোগ করেছি। শুরুতে নিজেকে কিছুটা সময় দেওয়ার চেষ্টা করেছি।’

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী তরুণ ব্যাটার তামিম জানান, ওয়ানডে ফরম্যাট হওয়ায় পাওয়ার প্লেতে টি-২০’র চেয়ে বেশি সময় নিয়ে খেলা যায়। তিনিও চেষ্টা করবেন সময় নিয়ে খেলার, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির ফরম্যাট ভিন্ন। এখানে যেমন (টি-২০ ফরম্যাটে) পাওয়ার প্লেতে মেরে খেলতে হয়, রান তুলতে হয়। ওখানে (ওয়ানডে) আরেকটু সময় পাওয়া যায়। চেষ্টা করবো পাওয়ার প্লেতে নিজেকে কিছুটা বেশি সময় দেওয়ার। কিছুটা সময় দিয়ে ব্যাট করতে পারলে আমার জন্য ভালো হবে।’

বিপিএলের ঢাকা পর্বে নিজ দর্শকদের সামনে বাজে ক্রিকেট খেলেছে ঢাকা। তানজিদ তামিম কিছুটা রান পেলেও লিটন দাস একেবারেই ব্যর্থ ছিলেন। রান আসেনি মিডল অর্ডার থেকেও। বোলিং বিভাগে মুস্তাফিজ ঠিক সেরা ছন্দ দেখাতে পারেননি। তবে সিলেট ও চট্টগ্রাম পর্ব মিলিয়ে ৩ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে চারে উঠেছে ঢাকা। এখন দলটির সামনে সেরা চারে শেষ করার সুযোগও এসেছে।

তানজিদ জানান, ওসব চিন্তা না করে শেষ দুই ম্যাচে তারা ভালোভাবে শেষ করতে চান। ঢাকা পর্বের দুই ম্যাচে জয়ই তাদের লক্ষ্য থাকবে। দলের অন্যদের প্লানও সেটাই বলেও জানিয়েছেন বাঁ-হাতি এই ওপেনার।
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION