শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত

চকরিয়ায় প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল  আরোহীর

ভয়েস প্রতিবেদক, চকরিয়া :

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো.হেলাল উদ্দিন (৩০) নামের এক যুবক নিহত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ইসলামনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো.হেলাল উদ্দিন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের খন্দকার পাড়ার মোক্তার আহমদের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির আইসি ইন্সপেক্টর আনিসুর রহমান বলেন, বুধবার চট্টগ্রাম দিকে যাচ্ছিল একটি প্রাইভেটকার ও মোটরসাইকেল। এসময় প্রাইভেটকারটি হঠাৎ করে মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেলটি কারের উপরে উঠে যায় এবং মোটরসাইকেল আরোহী যুবক কারটির নিচে পড়ে ঘটনাস্থলে মারা যায়।

তিনি আরো বলেন, প্রাইভেট কার ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। কারের চালক পালিয়ে যাওয়া তাকে আটক করা সম্ভব হয়নি। এছাড়া নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনা সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, গত ১০ আগষ্ট সোমবার বিকেলে বানিয়াছড়া এলাকায় ট্রাকের নিচে পিষ্ট হয়ে মারা যায় চকরিয়া পৌরসভার থানা সেন্টার এলাকার ব্যবসায়ী মিন্টু নামের এক যুবক।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION