রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

ভারতের হামলার জবাব দিতে সেনাবাহিনীকে অনুমতি দিলো পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি) ভারতের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র, বিমান ও ড্রোন হামলাকে ‘যুদ্ধপূর্ব প্ররোচনা ছাড়াই আক্রমণ’ ও আন্তর্জাতিক সীমান্ত লঙ্ঘনের ষ্পষ্ট ঘটনা হিসেবে নিন্দা জানিয়েছে। বুধবার প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি বৈঠকে এনএসসি পাঞ্জাব ও আজাদ কাশ্মীরে ভারতের হামলায় নিহত নিরীহ নারী-শিশুদের মৃত্যুকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করে। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এ খবর জানিয়েছে।

এনএসসির বিবৃতিতে বলা হয়, ভারত ইচ্ছাকৃতভাবে বেসামরিক এলাকা, মসজিদ ও বাসস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে, যা যুদ্ধাপরাধের শামিল। কমিটি সতর্ক করে দিয়ে বলেছে, আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির সম্পূর্ণ দায় ভারতের।

বৈঠকে জাতিসংঘ সনদের ধারা ৫১-এর অধীনে আত্মরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার পাকিস্তানের অধিকার পুনর্ব্যক্ত করা হয়। পাকিস্তানের সেনাবাহিনীকে ‘প্রয়োজনীয় পাল্টা ব্যবস্থা’ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এনএসসি পাকিস্তানি আকাশসীমা রক্ষায় পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ও ড্রোন ভূপাতিত করার জন্য সেনাবাহিনীর ভূমিকাও প্রশংসা করে।

পাকিস্তান বিশ্বসমাজকে ভারতের বিরুদ্ধে জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। এনএসসি শান্তির প্রতি পাকিস্তানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেছে, আমরা কখনোই আমাদের জনগণের ক্ষতি বা ভূখণ্ডের অখণ্ডতা লঙ্ঘন মেনে নেব না।

গত ২৪ ঘণ্টায় ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ভারতের দাবি, পাকিস্তানি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর লক্ষ্যবস্তুতে তারা ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নির্ভুল হামলা’ চালিয়েছে। অন্যদিকে, পাকিস্তান এটিকে অজুহাত হিসেবে দেখছে এবং কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক হস্তক্ষেপ দাবি করছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION